বৃহস্পতিবার শহর ও শহরতলির আকাশ আংশিক মেঘলা। হাওয়া অফিস জানিয়েছে, এদিনও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।  

বৃহস্পতিবার শহর ও শহরতলির আকাশ আংশিক মেঘলা। হাওয়া অফিস জানিয়েছে, এদিনও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঘন্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে। সব জেলায় হালকা বৃষ্টি হবে। তাপমাত্রার কোনও হেরফের হবে না। পাশাপাশি, বৃহস্পতিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হবে। শুধুমাত্র কোচবিহার থেকে আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। এহেন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা , হুগলি, পুরুলিয়া , ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ঘন্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও একই রকম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রার কোনও হেরফের হবে না।হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ঘন্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে। সব জেলায় হালকা বৃষ্টি হবে। তবে উলটপূরাণ উত্তরবঙ্গে।

আরও পড়ুন, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা, সিবিআই তলবের মাঝে শীর্ষ আদালতে অস্বস্তির মুখে পার্থ

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার. উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর , মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ঘন্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হবে। শুধুমাত্র কোচবিহার থেকে আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের ৮ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, রাজ্যে ফের উপনির্বাচন, ঝালদা-পানিহাটি-সহ ৬ ওয়ার্ডে ভোট ২৬ জুন

 আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, মৌসুমি বায়ু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অতিক্রম করে বঙ্গোপসাগরের উপর দিয়ে অনেকটা এগিয়ে এসেছে। রাজস্থান থেকে অসম পর্যন্ত একটি অক্ষ রেখা গিয়েছে। যেটি উত্তরপ্রদেশ , বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এরফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে জলীয়বাস্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়াবে। উল্লেখ্য, যদিও স্বস্তি নেই দেশের একাদিক রাজ্যে। দেশের রাজধানী দিল্লি -সহ বেশ কিছু রাজ্য়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

আরও পড়ুন, ফের গরুপাচার মামলায় তলব অনুব্রতকে, সিবিআই হাজিরা আজও কি এড়াবেন কেষ্ট