আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কয়েকটি জেলায় ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

Weather Update Kolkata: আগামী সাতদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। উত্তরবঙ্গেও গোটা সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি চলবে। আগামী ৭ দিনে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

সোমবার হাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তন হবে না এবং তারপর পরবর্তী ২ দিন ধরে ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পাবে এবং এরপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গার সমস্ত জেলায় কোনও বড় ধরনের পরিবর্তন হবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশের উত্তরাংশ থেকে ছত্তিশগড় হয়ে দক্ষিণ ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ছুঁতে পারে ঘণ্টা ৭০ কিলোমিটার।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। এ ছাড়া, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস (Light to moderate rain with thundershower) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD Kolkata)। কয়েকটি জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় তুলনায় ভারী বৃষ্টিও হতে পারে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় সোমবার ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই তালিকায় আছে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।