- Home
- West Bengal
- Weather Update: পঞ্চমীতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আজ ভিজবে কোন কোন জেলা
Weather Update: পঞ্চমীতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আজ ভিজবে কোন কোন জেলা
উৎসবের আবহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে পঞ্চমীতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং অষ্টমীর পর থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও আজ হালকা বৃষ্টি হতে পারে।

শুরু হয়ে গিয়েছে উৎসব। মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যে দেবী প্রতিমা এসে পৌঁছে গিয়েছে। শোনা যাচ্ছে ঢাকের বাদ্যি। এরই মাঝে আবহাওয়া নিয়ে এল খারাপ খবর। পঞ্চমীতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আজ ভাসবে কোন কোন জেলা।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির সম্ভাবনা আছে। তবে, কোথাও হবে না ভারী বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, আগামীকাল বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। সকাল থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকলেও মাঝেমধ্যে আংশিক বৃষ্টি হবে।
পঞ্চমীর দিন সকাল থেকেই কলকাতায় মেঘমুক্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির আমেজ থাকলেও উত্তরবঙ্গেও মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে বলেই আশা করা হচ্ছে। অষ্টমীর দিন থেকে একাদশী পর্যন্ত আবহাওয়া সম্পূর্ণ শুকনো থাকবে। কেবল দ্বিতীয় সপ্তমীর দিনে পার্বত্য অঞ্চলে সামান্য হালকা বৃষ্টি হতে পারে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.







