MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal Rain: নিম্নচাপ সরলেও ঝড় বৃষ্টি চলবে, ধসের আশঙ্কা, এই জেলাগুলিতে জারি রেড অ্যালার্ট

West Bengal Rain: নিম্নচাপ সরলেও ঝড় বৃষ্টি চলবে, ধসের আশঙ্কা, এই জেলাগুলিতে জারি রেড অ্যালার্ট

নিম্নচাপটি সরে গেলেও রাজ্যের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jul 08 2026, 04:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

নিম্নচাপটি সরে গেলেও পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। দুর্যোগের আশঙ্কা। রাজ্যের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে গত সপ্তাহে বাংলায় যে বৃষ্টিপাত হয়েছে, তা জুনের বৃষ্টির ঘাটতি অনেকটাই পূরণ করেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

জুনের শেষে দেশে বর্ষার ঘাটতি, যা ৪০ শতাংশ ছিল, তা কমে ২০ শতাংশে দাঁড়িয়েছে। ওড়িশা, মহারাষ্ট্র, গুজরাত এবং ছত্তিশগড় থেকে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত ৮ শতাংশ কমেছে। তবে, অনেক জেলায় এখনও ২০ থেকে ৩০ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে।

36
Image Credit : stockPhoto

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে নিম্নচাপটি সরে যাওয়ার পরেও এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে, অদূর ভবিষ্যতে ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে বর্তমানে ১০ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধের দিকে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।

46
Image Credit : Getty

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি থাকার সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ এবং আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি বাড়বে। বৃহস্পতিবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

56
Image Credit : Getty

অন্যদিকে, উত্তরবঙ্গে বর্ষা পুনরায় সক্রিয় হয়েছে। উত্তরবঙ্গের তিনটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশা করা হচ্ছে।

66
Image Credit : Getty

কালিম্পং এবং কোচবিহারে অতি ভারী বর্ষণের জন্য অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাহাড় ও ডুয়ার্সে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। একটানা বর্ষণে পাহাড়ে ভূমিধসের ঝুঁকি রয়েছে। হরপা বানেরও সম্ভাবনা রয়েছে। তাই, স্থানীয় বাসিন্দাদের পাহাড়ি নদী থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
আজকের আবহাওয়া
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(43.0 ov)97/5
AUSAUS
-
Day 2
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: 8th Pay Commission - ফিটমেন্ট ফ্যাক্টর সরকারি কর্মচারীদের জন্য কোনটি বেশি ভালো, উচ্চতর মূল বেতন নাকি বেশি ভাতা?
Recommended image2
WB Weather: পুজোর মধ্যেই বঙ্গে হিমেল হাওয়ার আমেজ, নবমীতে কেমন থাকবে আবহাওয়া?
Recommended image3
Now Playing
'আরশোলা-ছারপোকারা ভারতকে বাংলাদেশের মত বানাতে চায়', চরম কথা শুভেন্দুর মুখে
Recommended image4
উৎসবের মাঝে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খবর, জুড়ে গেল আরও ৮ লক্ষ নাম, কারা পেলেন ৩০০০?
Recommended image5
Now Playing
কলকাতা পুলিশ না থাকলে যেত আরও প্রান, এ কী বলছেন চোরবাগানের ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved