- Home
- West Bengal
- Weather Update: লক্ষ্মীপুজোর পরই বদল হবে আবহাওয়া, ২৭ অক্টোবর থেকে বৃষ্টির পূর্বাভাস বাংলায়
Weather Update: লক্ষ্মীপুজোর পরই বদল হবে আবহাওয়া, ২৭ অক্টোবর থেকে বৃষ্টির পূর্বাভাস বাংলায়
দুর্গোৎসবের পর লক্ষ্মীপুজো পর্যন্ত বাংলার আবহাওয়া শুষ্ক থাকলেও, অক্টোবরের শেষে ফের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এর জেরে ২৭ ও ২৮ অক্টোবর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দুর্গোৎসব শেষ হতে না হতেই ফের বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। আপাতত লক্ষ্মীপুজো পর্যন্ত রাজ্যের সব জেলাতেই থাকবে শুষ্ক আবহাওয়া। তবে, অক্টোবরের শেষ সপ্তাহে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, বলে জানিয়ে দিল হাওয়া অফিস।

এর জেরে ২৭ অক্টোবর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টি শুরু হতে পারে। ২৮ অক্টোবর বুধবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাব কেরল উপকূলেও পড়তে পারে। অন্যদিকে, দক্ষিণ পশ্চিম আরবসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা সোমালিয়া উপকূলের দিকে এগিয়ে যেতে পারে।
এদিকে থাইল্যান্ড ও মায়ানমার উপকূল সংলগ্ন ঘূর্ণাবর্তটি আন্দামান সাগরে এসে পৌঁছেছে। শুক্রবার, ২৩ অক্টোবর এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেটি আরও শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে।
সব মিলিয়ে লক্ষ্মীপুজো পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলো থাকবে শুষ্ক। কিন্তু তারপর হতে পারে বৃষ্টি। ২৭ অক্টোবর থেকে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.








