২০২৬ সালের অস্কার ক্লেইন মেডেল পাওয়ার মাধ্যমে ইতিহাস গড়েছেন অশোক সেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেস (ICTS)-এর ঘোষণায় জানানো হয়েছে, এই সম্মান পাওয়া প্রথম ভারতীয় পদার্থবিদ তিনি।
- Home
- West Bengal
- Ajker Bangla News live: কলকাতার বিজ্ঞানীর বিশ্বজয়! ২০২৬ সালের অস্কার ক্লেইন মেডেল পেলেন অশোক সেন
Ajker Bangla News live: কলকাতার বিজ্ঞানীর বিশ্বজয়! ২০২৬ সালের অস্কার ক্লেইন মেডেল পেলেন অশোক সেন

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Ajker Bangla News live কলকাতার বিজ্ঞানীর বিশ্বজয়! ২০২৬ সালের অস্কার ক্লেইন মেডেল পেলেন অশোক সেন
Ajker Bangla News live India Women vs Zimbabwe Women - প্রতীকার অপরাজিত শতরান, প্রথম ওডিআই-তে জিম্বাবোয়েকে হারাল ভারত
India Women vs Zimbabwe Women First ODI: তিন ম্যাচের টি-২০ সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করার পর শুক্রবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও সহজ জয় পেল ভারতীয় দল। ওডিআই সিরিজেও ভারতীয় দলের জয়ের আশা উজ্জ্বল।
Ajker Bangla News live Monkey - অনূর্ধ্ব-১৯ টি-২০ ট্রফির ম্যাচে হঠাৎ ফিল্ডারকে ধাওয়া বানরের, তারপর? ভাইরাল ভিডিও
Women's U19 T20 Trophy: ক্রিকেট মাঠে কুকুর, সাপ, পাখি, পতঙ্গ ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। অতীতে বেশ কয়েকবার এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। কিন্তু নাগপুরে (Nagpur) মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ ট্রফির কোয়ার্টার-ফাইনাল ম্যাচে যে ঘটনা ঘটেছে, তা হয়তো অতীতে কোথাও ঘটেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।
Ajker Bangla News live অরুণাচলে ভারত-চিন সেনার সংঘাত নিয়ে বিতর্ক! ITBP প্রধানের মন্তব্যের পর মুখ খুলল বিদেশ মন্ত্রক?
বিদেশ মন্ত্রকের বক্তব্য, ভারত-চিন সীমান্তে উত্তেজনার অন্যতম কারণ চিনা বাহিনীর নির্ধারিত টহলদারির ধরন থেকে সরে আসা। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অতীতেও এমন পরিস্থিতি দেখা গিয়েছে।
Ajker Bangla News live East Bengal FC - অ্যাওয়ে ম্যাচে ইন্টার কাশীকে ৫ গোল, আইএসএল-এর শীর্ষে ইস্টবেঙ্গল
East Bengal FC vs Inter Kashi: চলতি আইএসএল-এর (Indian Super League 2026-27) শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। আইএসএল-এ যোগ দেওয়ার পর প্রথমবার শুরুতেই টানা দুই অ্যাওয়ে ম্যাচে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার ইন্টার কাশীকে পাঁচ গোল দিল ইস্টবেঙ্গল।
Ajker Bangla News live PM Kisan - পিএম কিষাণের টাকা চলতি মাসেই এই তারিখে ঢুকবে, জানিয়ে দিল সরকার
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট ৬০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এই টাকা তিনটি কিস্তিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রতিটি কিস্তির পরিমাণ ২০০০ টাকা।
Ajker Bangla News live Asian Para Games 2026 - ৩০ সোনা-সহ ১১৩ পদক, এশিয়ান প্যারা গেমসে সেরা সাফল্য ভারতের
Asian Para Games 2026 India: জাপানের (Japan) নাগোয়ায় (Nagoya) চলতি এশিয়ান প্যারা গেমসে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। এবারের এশিয়ান প্যারা গেমসেই সেরা ফল করল ভারত। ২০২২ সালে হাংঝাউ (Hangzhou) গেমসের চেয়েও এবার ভারতের ফল ভালো হল। এশিয়ান গেমসের (Asian Games 2026) পর এশিয়ান প্যারা গেমসেও এই সাফল্যে খুশি ক্রীড়ামহল।
Ajker Bangla News live ২০২৮ সালের মধ্যে ভারতের নিজস্ব মোবাইল ব্র্যান্ড! বড় ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের
২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি, নকশা ও ব্র্যান্ডের মোবাইল ফোন বাজারে আনার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর ঘোষণা, ভারতেই তৈরি হবে, ভারতীয়দের নকশা করা এবং ভারতীয় ব্র্যান্ডের মোবাইল ফোন। আগামী দিনে স্মার্টফোনের দুনিয়ায় অ্যাপল ও স্যামসাংয়ের মতো সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে ভারত।
Ajker Bangla News live Paris - প্যারিসের রাস্তায় গাড়ি থেকে এলোপাথাড়ি গুলি, হত ১, জখম কয়েকজন, গ্রেফতার অভিযুক্ত
Paris Shooting: দাঙ্গা, লুটপাট, হিংসায় বিধ্বস্ত ফ্রান্সে (France Riots) থমথমে পরিবেশ অব্যাহত। বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়েছে। কিন্তু তারপরেও শান্তি ফিরছে না। শুক্রবার ফের প্যারিসের রাস্তায় হিংসা ছড়িয়ে পড়ল। প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনায় নতুন করে আতঙ্ক ও অস্থিরতা ছড়িয়ে পড়ল।
Ajker Bangla News live টিস্যু পেপারে লেখা '২৩ নম্বর গেটে বোমা মজুত', আবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! হুমকির খবর পেতেই তল্লাশিতে নামে পুলিশ। বিমানবন্দর চত্বরে কী পরিস্থিতি, যাত্রীদের উপর কী প্রভাব পড়ল এবং তল্লাশিতে কী মিলল, জেনে নিন এক নজরে।
Ajker Bangla News live Asian Para Games 2026 - সন্দীপ-হ্যানির রেকর্ড, এশিয়ান প্যারা গেমসে ভারতের পদক পেরিয়ে গেল ১০০
Asian Para Games 2026 India: জাপানের (Japan) নাগোয়ায় (Nagoya) চলতি এশিয়ান প্যারা গেমসে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। তাঁরা পরপর পদক জিতছেন। এই গেমসে ভারতের পদক সংখ্যা ১০০ পেরিয়ে গিয়েছে। পদক তালিকায় উপরের দিকেই আছে ভারত।
Ajker Bangla News live DA Hike - ৫ শতাংশ DA বাড়ল সরকারি কর্মচারীদের, দীপাবলির আগে বড় উপহার!
দীপাবলির আগে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সরকারি কর্মীদের জন্য মোট ৫ শতাংশ মহার্ঘ ভাতা (DA) দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
Ajker Bangla News live Amitabh Bachchan - অমিতাভ বচ্চনের বাংলো ওড়ানোর হুমকি, তদন্তে মুম্বই পুলিশ
মুম্বইয়ের একটি স্কুলে আসা হুমকি ইমেলে অমিতাভ বচ্চনের বাংলো ওড়ানোর কথা বলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
Ajker Bangla News live Pakistan LPG Crisis - পাকিস্তানে রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া, কেজি ৭৫০ টাকা!
পাকিস্তানে এলপিজি বা রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়ছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক কেজি গ্যাসের দাম ৭৫০ টাকায় পৌঁছেছে। সরকারের নজরদারির অভাবেই সাধারণ মানুষের এই চরম ভোগান্তি।
Ajker Bangla News live Bruno Fernandes - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হারের পরেই ম্যান ইউ অধিনায়কের বাড়িতে চুরি!
Manchester United vs Como: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খারাপ সময় কিছুতেই কাটছে না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League 2026-27) ইতালির (Italy) কোমোর কাছে বড় ব্যবধানে হেরে গেল ম্যান ইউ। এই হারের পরেই খারাপ খবর পেলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes)। এই ঘটনায় ইংল্যান্ডের ফুটবল মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
Ajker Bangla News live মন্দারমণিতে স্নান করতে নেমে বিপত্তি! সমুদ্রে তলিয়ে নিখোঁজ ২ যুবক, রাতভর খুঁজেও মিলল না খোঁজ
হাওড়ার ডোমজুড় থেকে মন্দারমণিতে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে বিপত্তি। ছয় বন্ধুর মধ্যে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ দুই যুবক। রাতভর তল্লাশি চালিয়েও তাঁদের খোঁজ মেলেনি। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজ চালাচ্ছে।
Ajker Bangla News live PM Modi - 'সীমান্তের বদলে প্রতিবাদ দমনেই বেশি নজর', মোদীকে নিশানা CJP প্রধান অভিজিতের
দেশের সীমান্ত সুরক্ষার বদলে দেশের ভেতরে প্রতিবাদ দমনেই বেশি ব্যস্ত কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া আক্রমণ করলেন সিজেপি নেতা অভিজিৎ দিপকে।
Ajker Bangla News live Shamonda Virus - ফ্রান্সে শামোন্ডা ভাইরাসে আক্রান্ত প্রথম মানুষের মৃত্যু! কতটা বিপজ্জনক, কী বলছেন বিশেষজ্ঞরা?
ফ্রান্সে প্রথমবারের মতো মানুষের শরীরে শনাক্ত হল শামোন্ডা ভাইরাস (Shamonda Virus)। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ভাইরাসটিই ওই ব্যক্তির মৃত্যুর কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আপাতত সাধারণ মানুষের জন্য কোনও স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
Ajker Bangla News live Jared Kushner - মধ্যপ্রাচ্যের গোপন অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ট্রাম্পের জামাইয়ের? কী বললেন তিনি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার তাঁর বিরুদ্ধে ওঠা মধ্যপ্রাচ্যের গোপন তহবিলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। 'ভ্যানিটি ফেয়ার'-এ প্রকাশিত একটি বইয়ের অংশ নিয়ে এই বিতর্কের সূত্রপাত।
Ajker Bangla News live সারান্ডার জঙ্গল ছেড়ে কলকাতায়! আত্মসমর্পণ মাওবাদী দম্পতির, ঘনিষ্ঠতা ছিল কিষেণজির সঙ্গেও
ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকার পর কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদী দম্পতি মঙ্গল ও মালতী। শুক্রবার সকালে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের হাতে নিজেদের অস্ত্র তুলে দেন তাঁরা। একটি একে-৪৭ এবং একটি ইনসাস রাইফেল জমা দিয়েছেন ওই দম্পতি।