MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Weather News: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা, মঙ্গল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির বিদায়ে বাড়বে গরম

Weather News: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা, মঙ্গল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির বিদায়ে বাড়বে গরম

উত্তরবঙ্গ ও তৎসংলগ্ন এলাকার উপর ঘূর্ণাবর্তটি এখনও বিদ্যমান রয়েছে। দক্ষিণ-পূর্ব রাজস্থান ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : May 11 2026, 04:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

উত্তরবঙ্গ ও তৎসংলগ্ন এলাকার ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় অবস্থিত ঘূর্ণাবর্তটি এখনও বিদ্যমান রয়েছে। দক্ষিণ-পূর্ব রাজস্থান ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশের কারণে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া বইতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে, যা গরম ও আর্দ্রতার হাত থেকে সাময়িক স্বস্তি দেবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

আজ সোমবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা। গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে।

37
Image Credit : Asianet News

আগামী ২৪ ঘন্টায় বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। গরম বাড়বে সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অসস্তি ক্রমশ বাড়বে।

47
Image Credit : Getty

উত্তরবঙ্গে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এই তিন জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে।

57
Image Credit : Getty

বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাতে। পরবর্তী দু-তিনদিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

67
Image Credit : Getty

সকালের দিকে মূলত পরিষ্কার আকাশ, পরে আংশিক মেঘলা আকাশ। রোদের তেজ তীব্র হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে গরম ও অস্বস্তি হতে পারে। সোমবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুরের পর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

77
Image Credit : Getty

মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। স্বাভাবিকের নীচে যে তাপমাত্রা সেটা স্বাভাবিকের কাছাকাছি বা উপরে উঠতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cabinet Expansion: কাল থেকে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শুভেন্দু অধিকারীর, শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী
Recommended image2
Now Playing
Dilip Ghosh on TMC: সত্যিই আহত অভিষেক? মমতার হুমকি ভিডিও ভাইরাল! কোন অতীত মনে করিয়ে দিলেন দিলীপ ঘোষ?
Recommended image3
Now Playing
Riju Dutta: অভিষেক কাণ্ডে তৃণমূলের কতজন মুখ খুলেছেন? বড় প্রশ্ন তুললেন একদা ঘনিষ্ঠ ঋজু দত্ত
Recommended image4
Abhishek Banerjee: সোনারপুরে হামলা নিয়ে বিজেপিকে তোপ, পাশে থাকার জন্য রাহুলকে ধন্যবাদ অভিষেকের
Recommended image5
কালীঘাটে TMC-র নজিরবিহীন ধস! মমতার বাড়িতে এলেন মাত্র ২০ জন, ভেস্তে গেল তৃণমূলের মেগা বৈঠক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved