- Home
- West Bengal
- Weekly Weather Forecast: ঘনাচ্ছে দুর্যোগ! কবে থেকে শুরু হবে ঝড়বৃষ্টি? রইল গোটা সপ্তাহের আবহাওয়ার আপডেট
Weekly Weather Forecast: ঘনাচ্ছে দুর্যোগ! কবে থেকে শুরু হবে ঝড়বৃষ্টি? রইল গোটা সপ্তাহের আবহাওয়ার আপডেট
২২ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। রইল গোটা সপ্তাহের আবহাওয়ার খোঁজ।

বাঙালির ভাদ্র মাসেও হচ্ছে বৃষ্টি- এ অদ্ভুত খেলা চলছে আবহাওয়ার। কখনও তীব্র গরম, রোদ আবার কখনও বৃষ্টি। এরই মাঝে আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস। চলতি সপ্তাহ জুড়ে আছে ঝড বৃষ্টির পূর্বাভাস। ঘনাচ্ছে দুর্যোগ। জেনে নিন কবে কোথায় হবে বৃষ্টি।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুরু হবে ঝড় বৃষ্টি। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, বুধবার থেকে বাড়বে দুর্যোগ। ২৩ সেপ্টেম্বর আরও ভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম- এই ৪ জেলায় রয়েছে হলুদ সতর্কতা। তেমনই দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি গতিতে বইবে ঝোড়ো হাওয়া।
২৪ তারিখ অর্থাৎ বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই কয়টি জেলায় জারি আছে হলুদ সতর্কতা। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।
শুক্রবার ২৫ সেপ্টেম্বরও ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের দুই জায়গাতে হবে ভারী বৃষ্টি। জারি আছে কমলা সতর্কতা। তেমনই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
শনিবার ২৬ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই সব জেলাতে হতে পারে বৃষ্টি। জারি আছে হলুদ সতর্কতা। তেমনই ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে হাওয়া। দক্ষিণবঙ্গের প্রায় জেলাতেই শনিবার হতে পারে বৃষ্টি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

