08:37 AM (IST) Nov 11

Ajker Bangla News Live: এবছর আর কাউকে ভাইফোঁটা দেবেন না মমতা, কেন এমন সিদ্ধান্ত? ব্যাখা দিলেন কুণাল ঘোষ

মুখ্যমন্ত্রী থাকাকালীন কালীপুজোর মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভাইফোঁটা পর্ব-র কথা কারও অজানা নয়। প্রতিবারই এই ভাইফোঁটা পর্ব রাজনৈতিক মহল তথা সংবাদমাধ্যমের আকর্ষণের বিষয়। কারণ দলের নেতা থেকে রাজ্যের মন্ত্রী, শিল্পপতি বা বিনোদন জগতের সদস্য সকলেই যেতেন মুখ্যমন্ত্রীর বাড়িতে।

08:37 AM (IST) Nov 11

Ajker Bangla News Live: Kolkata Water Supply: কতদিনে মিটবে দুর্ভোগ? টালার পাইপ নিয়ে কী জানাচ্ছেন ইঞ্জিনিয়াররা?

দেখতে দেখতে তিন দিন হতে চলল। তাও কাটেনি বিপদ। কোথাও কল থেকে সরু হয়ে জল পড়ছে। কোথাও আবার জলই আসছে না। কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিস্তীর্ণ আর কদিন চলবে সমস্যা? জানিয়ে দিল পুরসভার ইঞ্জিনিয়ররা। কলকাতা পুরসভার জল সরবরাহ দফতক বলছে, টালা রেল ব্রিজের নিচে রেললাইনের তলায় ১৮০০ মিলিমিটার ব্যাসের বড় জলের পাইপে গর্ত। সেটা ঠিক করতে কিছুটা সময় লাগবে।