MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Weather News: সাগরে আবার নিম্নচাপ অঞ্চল, আর কতদিন বৃষ্টি চলবে, কোথায় ভারী বর্ষণ?

Weather News: সাগরে আবার নিম্নচাপ অঞ্চল, আর কতদিন বৃষ্টি চলবে, কোথায় ভারী বর্ষণ?

পুজোর মরশুম পেরিয়ে শীতের আমেজের অপেক্ষায় রাজ্যবাসী। তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি।

3 Min read
Author : Sanjoy Patra
Published : Oct 30 2026, 05:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : gemini

পুজো পেরিয়ে শীতের আমেজের অপেক্ষায় রাজ্যবাসী। তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে শুরু করলেও পশ্চিমবঙ্গের আকাশ থেকে এখনও পুরোপুরি সরেনি দুর্যোগের মেঘ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অর্ণব স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি হারিয়েছে। তবে তার প্রভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : gemini

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এক-দু'টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ৪ ও ৫ নভেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এক-দু'টি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

36
Image Credit : gemini

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে।

46
Image Credit : gemini

শনিবারও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অনেক জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। পরবর্তী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। তবে ৪ নভেম্বর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

56
Image Credit : Asianet News

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এক-দু'টি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

66
Image Credit : Getty

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপর পরবর্তী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তারপর তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রাতেও উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই। আন্দামান সাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তা ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরছে। অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধীরে ধীরে এগোবে সেটি। হাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপের কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে বলে আপাতত মনে হচ্ছে না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
আলোর জোয়ার, জনসুনামিতে ভেসে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী।
Recommended image2
Now Playing
রাজ্যে ৫৮ হাজার বিট থেকে 'পুলিশ মিত্র' অ্যাপ, রাজ্যবাসীর সুরক্ষায় ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
Recommended image3
Now Playing
Malda News : জবকার্ড নম্বর ঘষে তুলে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ! চাঁচলে চাঞ্চল্য
Recommended image4
Now Playing
Priyaranjan Dasmunsi : প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিন পালন! স্মৃতিচারণায় আবেগঘন জেলা কংগ্রেস ভবন
Recommended image5
Now Playing
Suvendu Chhath Puja Speech: ছটপুজোয় ভাটপাড়া থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর! এক কথাতেই মন জয় করলেন সবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved