MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Ratna Debnath: ৩০ গ্রাম গয়না, ব্যাঙ্কে কয়েক লক্ষ টাকা, মোট কত টাকার সম্পত্তি অভয়ার মা রত্নার?

Ratna Debnath: ৩০ গ্রাম গয়না, ব্যাঙ্কে কয়েক লক্ষ টাকা, মোট কত টাকার সম্পত্তি অভয়ার মা রত্নার?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। তাঁর উল্টোদিকে বামেদের হয়ে লড়ছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ তরুণ বাম নেতা কলতান দাশগুপ্ত। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় তীর্থঙ্কর ঘোষ।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Apr 10 2026, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। তাঁর উল্টোদিকে বামেদের হয়ে লড়ছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ তরুণ বাম নেতা কলতান দাশগুপ্ত। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার অর্থাৎ ৯ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছে রত্নাদেবী। হলফনামায় তাঁর সম্পত্তি সংক্রান্ত খুঁটিনাটি তথ্য়ের উল্লেখ করেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

হলফনামা জমা দেওয়ার সময় প্রার্থী রত্না দেবনাথের (Ratna Debnath) হাতে ছিল নগদ ২০ হাজার টাকা। তাঁর স্বামী শেখররঞ্জন দেবনাথের হাতে ৪০ হাজার টাকা রয়েছে। একাধিক ব্যাঙ্কে দু’জনেরই অ্যাকাউন্ট রয়েছে। ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার সোদপুর শাখায় একটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে দু’জনের। যার ফার্স্ট হোল্ডার হিসাবে নাম রয়েছে প্রার্থী রত্নার। সেখানে ১ লক্ষ ৪ হাজার ৭৪ টাকা।

37
Image Credit : Asianet News

ওই ব্যাঙ্কেই আরেকটি অ্যাকাউন্টে রত্নার রয়েছে ৯০ হাজার ৪২২ টাকা। নির্বাচনী খরচের টাকা রয়েছে মোটে ৩ হাজার। ওই ব্যাঙ্কেই দু’টি ফিক্সড ডিপোজিট রয়েছে তাঁর। একটি ১ লক্ষ ও অপরটি ৮ লক্ষ টাকার।

47
Image Credit : Asianet News

স্থাবর সম্পত্তি হিসাবে যৌথ মালিকাধীন একটি গাড়ি রয়েছে তাঁর। হলফনামা অনুযায়ী ৩০ গ্রাম গয়না রয়েছে। যার বাজারদর ৪ লক্ষ ৩৫ হাজার টাকা। সবমিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তি ১৯ লক্ষ ২ হাজার ৪৩২ টাকা। জমি, বাড়ি নেই তাঁর।

57
Image Credit : Asianet News

অভয়ার বাবার সম্পত্তির পরিমাণ মায়ের চেয়ে অনেকটাই বেশি। ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সোদপুর শাখায় একাধিক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ৪ হাজার ৭৪ টাকা। বাকি অ্য়াকাউন্টে ১ লক্ষ ২ হাজার ৩৩৯টাকা রয়েছে। তিনটি ফিক্সড ডিপোজিট রয়েছে তাঁর। কোনটিতে ১০ লক্ষ, কোনটিতে ১৫ লক্ষ আবার একটিতে ৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করা রয়েছে।

67
Image Credit : Asianet News

স্ত্রীর সঙ্গে যৌথ মালিকাধীন একটি গাড়ি রয়েছে তাঁর। গয়না নেই। মোট ৩৫ লক্ষ ৯৬ হাজার ৩৪৯ টাকা ৮৩ পয়সার অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর। স্থাবর সম্পত্তি হিসাবে অভয়ার বাবার একটি বাড়ি রয়েছে। ১০৮০ বর্গফুটের ওই বাড়িটির বর্তমান বাজারদর ২০ লক্ষ টাকা।

77
Image Credit : Asianet News

রত্না দেবনাথের নামে কোনও রকম ঋণ বা মামলা নেই। তাঁর স্বামীর বিরুদ্ধে কোনও রকম ফৌজদারি মামলা নেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Derek O Brien News: বিলবোর্ড বিতর্কে অস্বস্তিতে ডেরেক ও'ব্রায়েন, তৃণমূল সাংসদকে সমন কলকাতা পুলিশের
Recommended image2
বাংলায় কিডনি পাচার চক্রের হদিশ, রেট চার্ট-সহ গ্রেফতার বাংলাদেশি, আন্তর্জাতিক যোগসূত্র
Recommended image3
Jadavpur University: বিতর্কিত দেওয়াল লিখনে চুনকাম, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
Recommended image4
Now Playing
Philippines Flood: বছরের সবচেয়ে বড় বন্যা! ফিলিপিন্সে জলের তলায় বিস্তীর্ণ এলাকা, বিপদে ৮১ লক্ষ মানুষ
Recommended image5
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ! অতিভারী বৃষ্টির সতর্কতা ৩ জেলায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved