West Bengal Assembly Election 2026: এপ্রিলের প্রথম সপ্তাহেই বিধানসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করতে পারে বিজেপি। সম্ভবত ৫ এপ্রিল বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে চলেছে। ইশতেহারে দলটির রাজনৈতিক, অর্থনৈতিক ও জনকল্যাণমূলক রূপরেখা তুলে ধরা হবে, যার মূল লক্ষ্য হল গত প্রায় ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শাসকদল তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানানো।
West Bengal Assembly Election 2026: এপ্রিলের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করতে পারে বিজেপি। সূত্রের খবর, সম্ভবত ৫ এপ্রিল বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে চলেছে। এই ইশতেহারে দলটির রাজনৈতিক, অর্থনৈতিক ও জনকল্যাণমূলক রূপরেখা তুলে ধরা হবে, যার মূল লক্ষ্য হল গত প্রায় ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শাসকদল তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানানো। বিজেপির নির্বাচনী ইশতেহারটি মূলত জনকল্যাণমূলক কর্মসূচির প্রসার, সরকারি কর্মীদের জন্য স্বস্তি, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পের পুনরুজ্জীবন, নারীর নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয়গুলোকে কেন্দ্র করে তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এই নথির মূল কেন্দ্রে রয়েছে তিনটি প্রধান প্রতিশ্রুতি। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা (DA) পরিশোধ, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আওতায় মহিলাদের জন্য মাসিক ৩০০০ টাকার সহায়তা এবং ‘যুবসাথী’ কর্মসূচির মাধ্যমে বেকার যুবকদের জন্য মাসিক ৩০০০ টাকার আর্থিক সহায়তা। বিজেপি মহিলা ও বেকার যুবকদের জন্য আর্থিক সহায়তার বাড়ানোর প্রতিশ্রুতির মাধ্যমে তৃণমূলের সরাসরি মোকাবিলা করারও প্রয়াস চালাবে। অনিচ্ছা সত্ত্বেও উপার্জন তথা জীবিকার জন্য অন্য রাজ্যে চলে যেতে যাতে কেউ বাধ্য না হন, তা বিজেপি সরকার নিশ্চিত করবে।
নারী নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সুরক্ষা বিজেপির নির্বাচনী ইশতেহারের আরেকটি মূল স্তম্ভ। নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দমনে পুলিশের সংবেদনশীলতা বৃদ্ধি ও ফাস্ট ট্রাক কোর্ট তৈরি-সহ আরও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিতে পারে বিজেপি। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ মোকাবিলা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করতে পারে।
শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে সরকারি বিদ্যালয়গুলোর মান ফেরানো, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শূন্যপদ পূরণ, জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ বাস্তবায়ন এবং উচ্চশিক্ষার পরিকাঠামো সম্প্রসারণের প্রতিশ্রুতি দিতে পারে বিজেপি। এছাড়াও মহিলা এবং ছাত্রছাত্রীদের জন্য সরকারি বাসে নিখরচায় যাতায়াতের বন্দোবস্ত করাল হতে পারে। অর্থাৎ সরকারি বাসে ফ্রি-তে যাতায়াত করতে পারবেন মহিলা ও পড়ুয়ারা। এছাড়াও বিজেপির সংকল্পপত্রে থাকতে পারে, পশ্চিমবঙ্গে ‘জাতীয় শিক্ষানীতি-২০২০’ কার্যকর করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির সব শূন্যপদ পূরণ করা হবে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে। উত্তরবঙ্গে আইআইটি এবং আইআইএম প্রতিষ্ঠার উদ্যোগ। রাজ্যে আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ। কয়েকটি জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজ করে তোলা হবে। ডাক্তারির আসন বাড়ানো হবে।


