West Bengal Assembly: বঙ্গ বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা সপ্তাহ তিনেকও বাকি নেই। এখন থেকেই চলছে জোর কদমে প্রস্তুতি। ভোটের প্রচারে ময়দানে নেমে পড়ছে শাসক-বিরোধী উভয় শিবির। আর অন্যদিকে নতুন বিধানসভা গঠন নিয়ে বড় আপডেট নির্বাচন কমিশনের। বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

West Bengal Assembly: গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন ( West Bengal Assembly Election 2026)। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতিমধ্যেই তাদের প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে। রাজ্যের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৭ মে, ২০২৬। তার আগেই একটি নতুন বিধানসভা গঠন করার লক্ষ্যে রাজ্যপাল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ভোট শুরুর আগে পশ্চিমবঙ্গে নতুন বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ:-

দ্বিতীয় দফার নির্বাচনের জন্য প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। এই দফায় যে সমস্ত কেন্দ্রে ভোটগ্রহণ হবে, সেখানে প্রার্থীদের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল হলো মনোনয়ন পত্র পেশ করার শেষ তারিখ। প্রার্থীরা যথাযথ নিয়ম মেনে ওই দিনের মধ্যে তাদের আবেদন জমা দেবেন। জমা পড়া এই মনোনয়ন পত্রগুলি আইনত ঠিক আছে কি না, তা যাচাই বা স্ক্রুটিনি করা হবে তার পরের দিন অর্থাৎ ১০ এপ্রিল। এছাড়া কোনও প্রার্থী লড়াই থেকে সরে দাঁড়াতে চাইলে তাঁর জন্য ১৩ এপ্রিল পর্যন্ত সময় ধার্য করা হয়েছে।

এই নির্দিষ্ট দিনের মধ্যেই তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। প্রসঙ্গত, দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ২৯শ এপ্রিল, বুধবার। রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় করিমপুর, তেহট্ট, নবদ্বীপ, কৃষ্ণনগর, বারাসাত, রাজারহাট এবং বর্ধমান ও হুগলি, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, কসবা, ভবানীপুর, নন্দীগ্রাম, মধ্য হাওড়া, শিবপুর, তারকেশ্বর একাধিক গুরুত্বপূর্ণ আসনে ভোটগ্রহণ করা হবে।

 শান্তিপূর্ণ এবং স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন করাই প্রশাসনের মূল লক্ষ্য। আগামী ৬ মে-র মধ্যেই নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় দফার এই নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা যেমন বেড়েছে, তেমনি আমজনতার মধ্যেও শুরু হয়েছে নির্বাচনী উত্তেজনা।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।