West Bengal Assembly election: আজ প্রথম দফায় বিধানসভা নির্বাচন। কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর কড়া ঘেরাটোপে ভোট শুরু রাজ্যজুড়ে ১৬ জেলায়। কোথায় কত কোম্পানি বাহিনী দিয়ে শুরু হল ভোট? শান্তিপূর্ণ ভোট কী হবে এবার? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

West Bengal Assembly election: বেজে গিয়েছে বঙ্গ ভোটের দামামা। বৃহস্পতিবার রাজ্যজুড়ে প্রথম দফায় ভোট। আজ রাজ্যের ১৬টি জেলায় ১৫২ আসনে অ্যাসিড টেস্ট। আমজনতার ভোটে ভাগ্য নির্ধারণ হবে হাইভোল্টেজ প্রার্থীদের। বেনজির কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে প্রথমবার বাংলায় ভোট। নজরে নন্দীগ্রাম থেকে মুর্শিদাবাদ। ভোটে ভাগ্য নির্ধারণ হবে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মৌসম নূর, পবিত্র কর, নিশীথ প্রামাণিকের। এদিকে বাংলায় প্রথম ভোটের দিনই সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বঙ্গ বিধানসভা ভোটের প্রথম দফায় মেগা ফাইট:-

বাংলায় প্রথম দফায় ভোটে ২ হাজার ৪৭৭ কেন্দ্রীয় বাহিনী। সবথেকে বেশি বাহিনী মুর্শিদাবাদ জেলায়। এই জেলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবথেকে কম বাহিনী রয়েছে অবশ্য কালিম্পঙে ২১ কোম্পানি। বাংলায় আজ প্রথম দফায় ভোট দেবেন ৩ কোটি ৬১ লক্ষ ভোটার। এদিকে ভোট শুরুর আগেই মুর্শিদাবাদে বুথগুলোতে লাইন হতে শুরু হয়ে গিয়েছে। তীব্র গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ একদম সকাল সকাল ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আজ দুশ কুড়ি জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পুরো ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে মোট ৩১৬ কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে মুর্শিদাবাদ জেলাতে। 

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।