MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal Weather: ভোটবঙ্গে চড়ছে তাপের পারদ, তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

West Bengal Weather: ভোটবঙ্গে চড়ছে তাপের পারদ, তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

Kolkata Weather Update: দক্ষিণবঙ্গে ভোটবঙ্গে চড়ছে তাপের পারদ। সকাল থেকেই অব্যাহত ভ্যাপসা গরমের দাপট। প্রথম দফার ভোটে কেমন থাকবে আবহাওয়া? লক্ষ্মীবারে বৃষ্টি কী আদেও হবে? কী বলছে আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 23 2026, 06:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : stockPhoto

আজকের আবহাওয়ার আপডেট

ভোট বঙ্গে আজ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, উত্তরে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বর্তমানে আবহাওয়া এক জটিল মোড় নিয়েছে। একদিকে উত্তরবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, প্রখর সূর্য ও শুষ্ক পশ্চিমী হাওয়ায় দক্ষিণবঙ্গ পুড়ছে গরমে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Meta AI

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত চরম দাপদাহ চলবে। সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।  পশ্চিমের জেলা:- পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে (৪০°C বা তার বেশি)।

Related Articles

Related image1
Donald Trump: অতীত শুল্ক সংঘাত, মোদীতে পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প! কী কথা হলো দুই রাষ্ট্রনেতার?
Related image2
West Bengal: মুখ্যমন্ত্রীর 'বহিরাগত' তত্ত্বে সিলমোহর শমীকের! বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির
37
দক্ষিণের উপকূলীয় জেলার আবহাওয়া
Image Credit : Getty

দক্ষিণের উপকূলীয় জেলার আবহাওয়া

কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেশি থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০-৯৫% হওয়ায় 'ফিল লাইক টেম্পারেচার' বা অনুভূত গরম অনেক বেশি হবে। বিশেষ সতর্কতা:- বুধবার পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমেও গরম ও অস্বস্তি চরমে উঠবে।

47
গরমে কালবৈশাখীর পূর্বাভাস
Image Credit : ChatGPT

গরমে কালবৈশাখীর পূর্বাভাস

তবে, ভ্যাপসা গরমের মাঝেই কিছুটা স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দফতর। ২৪ এপ্রিল থেকে, দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর জোরালো সম্ভাবনা রয়েছে আগামী ২৬ এপ্রিল, রবিবার ও ২৭ এপ্রিল, সোমবার।

57
কোন কোন জেলায় কালবৈশাখীর পূর্বাভাস?
Image Credit : Asianet News

কোন কোন জেলায় কালবৈশাখীর পূর্বাভাস?

দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস। সঙ্গে এই সমস্ত জেলায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

67
 উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি জারি থাকবে। বৃষ্টির দাপট আরও বাড়বে আগামী ২৫ এপ্রিল থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে, মালদহ ও দুই দিনাজপুরে বুধবার ও বৃহস্পতিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। 

77
কলকাতার আবহাওয়া
Image Credit : Getty

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়ার আপডেট কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও রোদের তেজ ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বনিম্ন ২৮.২°C (স্বাভাবিকের চেয়ে ২°C বেশি)। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৭°C থেকে ৩৬°C এর মধ্যে ঘোরাফেরা করবে। রবিবার ও সোমবারের আগে কলকাতায় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee Abhishek Banerjee: হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল অভিষেককে! মমতা বললেন, "আমি স্তম্ভিত"
Recommended image2
Abhishek Banerjee: হাসপাতালেই অভিষেক! বমি বমি ভাব অবস্থায় নিয়ে যাওয়া হয় আইটিইউ বিভাগে, নিন্দায় সরব রাহুল গান্ধী
Recommended image3
Now Playing
Abhishek Banerjee: মারধরের অভিযোগে হাসপাতালে অভিষেক! বিস্ফোরক মন্তব্য বিজেপির কৌস্তভের
Recommended image4
Abhishek Banerjee: "গুরুতর কোনও আঘাত নেই"! অ্যাপোলো-র পরে অভিষেককে ভর্তি নিল না বেলভিউ
Recommended image5
Now Playing
Abhshek Banerjee Latest Update: এবার হুইল চেয়ারে অভিষেক! হাসপাতালে ছুটে এসে অভিষেককে নিয়ে কোথায় গেলেন মমতা?
Related Stories
Recommended image1
Donald Trump: অতীত শুল্ক সংঘাত, মোদীতে পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প! কী কথা হলো দুই রাষ্ট্রনেতার?
Recommended image2
West Bengal: মুখ্যমন্ত্রীর 'বহিরাগত' তত্ত্বে সিলমোহর শমীকের! বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved