West Bengal BJP News: ভোটের নির্ঘন্ট আর প্রার্থী তালিকা প্রকাশ হতেই মায়ের মৃত্যুর শ্রাদ্ধশান্তির কাজ ফেলে এবার ভোটের প্রচারে নামলেন বাদুড়িয়ার বিজেপি প্রার্থী। কী বলছেন তিনি? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
West Bengal BJP News: বেজে গিয়েছে বঙ্গ ভোটের দামামা (West Bengal Assembly Election)। রবিবারই বাংলায় দুই দফায় বিধানসভা ভোট করার কথা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর সোমবারই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP)। সোমবার বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা হতেই ভোট যেন বড় বালাই হয়ে দাঁড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ার বিজেপি প্রার্থীর। মাতৃ বিয়োগ হয়েছে কদিন আগে । মঙ্গলবার নিয়ম-ভঙ্গের কাজ। তা বন্ধ রেখে ভোটের প্রচারে বিজেপি প্রার্থী সুকৃতি কুমার সরকার।
মায়ের শ্রাদ্ধশান্তির কাজ ফেলে ভোটের প্রচারে বিজেপি প্রার্থী:-
মা মারা গিয়েছে। অন্যদিকে দলের হয়ে বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে। তাই মায়ের মৃত্যু শোক ভুলে ভোটের প্রচারে নেমে পড়লেন বিজেপি প্রার্থী-সুকৃতি কুমার সরকার। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে সুকৃতি কুমার সরকারের।
এদিকে গত ৩ মার্চ বিজেপি প্রার্থী সুকৃতি কুমার সরকারের মা মারা গিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে তার বাড়িতে চলছে তার মায়ের মৃত্যুর ক্রিয়াকাজ। কিন্তু একদিকে তার বাড়িতে পুরোহিত তার মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ করছে। অন্যদিকে তিনি নিজে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নেমে পড়লেন ভোটের প্রচারে।
এই বিষয়ে কী বলছেন ওই বিজেপি প্রার্থী?
তার বক্তব্য-দল যখন তার উপর ভরসা করেছে তখন তিনি সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন দলের মুখ রক্ষা করার। এবং জিতে বাদুড়িয়ার মানুষের পাশে দাঁড়ানোর।
অন্যদিকে, বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই একে একে প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে সব রাজনৈতিক দলগুলি। সিপিএমের পর এবার নিজেদের আসন্ন ভোটের প্রার্থীদের নাম জানিয়ে আংশিক তালিকা প্রকাশ করল বিজেপি (BJP West Bengal)। যদিও এখনও পর্যন্ত রাজ্যের শাসক শিবির তৃণমূল (TMC West Bengal) এর তরফে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। একনজরে দেখুন বিজেপি শিবিরের ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়ছেন জোড়া আসনে – নন্দীগ্রাম এবং ভবানীপুর। পুরনো আসনে লড়বেন দিলীপ ঘোষ। খড়গপুর সদর থেকেই প্রার্থী করা হয়েছে তাঁকে। এখনও পর্যন্ত ১৪৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। কয়েকটি আসনে জয়ী বিধায়কদের উপরেই ভরসা রেখেছে শীর্ষ নেতৃত্ব। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, শিলিগুড়িতে শংকর ঘোষ।
শিবপুরে রুদ্রনীল ঘোষ, বরানগরে সজল ঘোষ। উত্তরবঙ্গের প্রার্থীদের মধ্যে বেশিরভাগই অপরিবর্তিত। বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রে এ বারও প্রার্থী হচ্ছেন চন্দনা বাউড়ি। জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে এ বারেও প্রার্থী করা হয়েছে শিখা চট্টোপাধ্যায়কে। কোচবিহার উত্তরের প্রার্থী সুকুমার রায়। শীতলকুচিতে বিজেপির প্রার্থী সাবিত্রী বর্মণ। দিনহাটা-অজয় রায়। তুফানগঞ্জ-মালতি রাভা রায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


