
Durgapur News: নির্বাচনের মুখে বিজেপি করার কারণেই ঘটল এইরকম কাণ্ড! দেখলে আঁতকে উঠবেন
ভোটের মুখে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর। গতকাল রাতে চাঞ্চল্যকর ঘটনা দুর্গাপুরের ইস্পাত নগরীতে। রানা প্রতাপ রোড এলাকায় থাকেন দুর্গাপুর পূর্ব এক নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক শাশ্বতী গিরি। রাতে তাদের বাড়ির সামনে কেউ বোমা ছুঁড়ে দিয়ে পালায়।
বিধানসভা ভোটের মুখে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। গতকাল রাতে চাঞ্চল্যকর ঘটনা দুর্গাপুরের ইস্পাত নগরীতে। দুর্গাপুরের ইস্পাত নগরীর রানা প্রতাপ রোড এলাকায় থাকেন দুর্গাপুর পূর্ব এক নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক শাশ্বতী গিরি। শুক্রবার রাত নটার পর তাদের বাড়ির সামনে কেউ বোমা ছুঁড়ে দিয়ে পালায়। এর জেরে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ।