
Mithun Chakraborty: মমতাকে ধুয়ে দিয়ে মিঠুনের বড় চ্যালেঞ্জ , আলিপুরদুয়ারের হৃদয় জিতে করলেন বড় ঘোষণা
আলিপুরদুয়ারে বিজেপির সভা একাই মাতিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দিয়ে বড় চ্যালেঞ্জ ছুঁড়লেন মিঠুন।
আলিপুরদুয়ারে বিজেপির সভা একাই মাতিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। মেচবিল রাসমেলা ময়দান এদিন এক ঐতিহাসিক জনসমুদ্রের সাক্ষী থাকল, যেখানে বিজেপি-এর বিজয় সংকল্প সভা ব্যাপক উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও জনপ্রিয় নেতা মিঠুন। ফালাকাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন-এর সমর্থনে আয়োজিত এই সভা জনসমর্থনের এক শক্তিশালী বার্তা দেয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে ময়দান পরিপূর্ণ হয়ে ওঠে। সেখানে তিল ধারণেরও জায়গা ছিল না। সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দিয়ে বড় চ্যালেঞ্জ ছুঁড়লেন মিঠুন।
Add Asianetnews Bangla as a Preferred Source
