West Bengal Election 2026: বহরমপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জানালেন, “এবার দেখছি বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। এটা ভালো দিক। ফলে, ভোটকেন্দ্রে ঢুকে গিয়ে ছাপ্পা দেওয়া এবং বুথ দখল করা! এইসব এবার চলবে না। তবে বাইরে থেকে কিংবা দূর থেকে ভয় দেখানোর চেষ্টা করছে কোথাও কোথাও।"
West Bengal Election 2026: পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ (election 2026 west bengal)। সকাল থেকে রাজ্যের নানা প্রান্তের বুথে লম্বা লাইন দেখা যাচ্ছে। প্রার্থীরাও এক বুথ থেকে আরেক বুথ দৌড়ে বেড়াচ্ছেন। অনেক জায়গা থেকেই অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসছে (west bengal election 2026)। তবে মোটের উপর স্বাভাবিক পরিস্থিতি অনেক জায়গায়।
"নির্বাচন কমিশনের ভূমিকা বেশ সন্তোষজনক" জানালেন অধীর
তারই মাঝে বহরমপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জানালেন, “এবার দেখছি বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। এটা ভালো দিক। ফলে, ভোটকেন্দ্রে ঢুকে গিয়ে ছাপ্পা দেওয়া এবং বুথ দখল করা! এইসব এবার চলবে না। তবে বাইরে থেকে কিংবা দূর থেকে ভয় দেখানোর চেষ্টা করছে কোথাও কোথাও। কিন্তু বুথে এসে ভোটারদের ধাক্কা মেরে বের করে দেওয়ার যে সমস্ত ছবি অন্যবার দেখা যায়, তা এবার করতে পারবে না। নির্বাচন কমিশনের ভূমিকা এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, তা বেশ সন্তোষজনক।"
প্রসঙ্গত, মানুষ এবার ভোট দিচ্ছেন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন তারা। সকাল ১১টা পর্যন্ত, রাজ্যে ভোট পড়েছে মোট ৪১.১১%। আর সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে সকাল ১১টা পর্যন্ত, ভোটদানের হার ৪৪.৬৯%। অপরদিকে, মালদায় সবচেয়ে কম ভোট পড়েছে। সেখানে ভোটের হার ৩৮.২২%।
সেইসঙ্গে, দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬২.১৮%। দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে, প্রায় ৬৫.৭৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মালদায়। ৫৮.৪৫ শতাংশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

