West Bengal Election 2026: কমিশনের তরফ থেকে শুক্রবার আদালতে হলফনামা জমা দেওয়া হবে (west bengal election 2026)। সেই হলফনামায় কমিশন জানিয়ে দেবে, কেন ভোটের ঠিক দু-দিন আগে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাইকে বিধিনিষেধ নিয়ে নির্বাচন কমিশনের প্রতি এবার কার্যত, কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের। 

West Bengal Election 2026: নির্বাচন কমিশনের বিধিনিষেধ প্রসঙ্গে এবার কড়া প্রতিক্রিয়া কলকাতা হাইকোর্টের (election 2026 west bengal)। বাইকে বিধিনিষেধ নিয়ে নির্বাচন কমিশনের প্রতি এবার কার্যত, কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার, বিচারপতি কৃষ্ণা রাও কমিশনকে নিশানা করে জানান, “আপনারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন! নাগরিকদের এইভাবে হেনস্থা করা হচ্ছে।”

কমিশনকে ধমক হাইকোর্টের

অন্যদিকে, কমিশনের তরফ থেকে শুক্রবার আদালতে হলফনামা জমা দেওয়া হবে (west bengal election 2026)। সেই হলফনামায় কমিশন জানিয়ে দেবে, কেন ভোটের ঠিক দু-দিন আগে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

এক্ষেত্রে সূত্রের খবর, বাইক নিয়ে আগের একাধিক খারাপ উদাহরণের কথাও হাইকোর্টকে জানাতে পারে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের প্রতি বিচারপতি রাও বলেন, “এইভাবে সাধারণ নাগরিকদের অধিকার হরণ করা যায় না। তাহলে গাড়িও বন্ধ করে দিন। কারণ, তাতেও তো লোকজন বোমা-বন্দুক নিয়ে গিয়ে গোলমাল করতে পারে। গত পাঁচ বছরে কটা ক্ষেত্রে বাইকবাহিনীর গোলমাল পাকানোর নজির রয়েছে? আর দু-দিন আগে থেকে সবকিছু স্তব্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন? আবারও বলছি, কর্তৃপক্ষের ব্যর্থতা ঢাকতেই এটা করা হচ্ছে।”

জরুরি কোনও কাজে বাইক নিয়ে বেরোলে তবেই এই ছাড়

উল্লেখ্য, মঙ্গলবার কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয় যে, ভোটের দু-দিন আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না। এমনকি, কমিশনের বিজ্ঞপ্তিতে এও জানানো হয় যে, ভোটের দু-দিন আগে তথা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, বাইক চালানো যাবে। কিন্তু এই সময় বাইকের পিছনে কোনও যাত্রী বসতে পারবেন না। 

আবার ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, বাইক চালানো যাবে। তবে শর্ত হল, ভোট দেওয়ার উদ্দেশ্যে বা জরুরি কোনও কাজে বাইক নিয়ে বেরোলে তবেই এই ছাড় পাওয়া যাবে।

কিন্তু কমিশনের এই সিদ্ধান্তকে কার্যত, তুলোধোনা করল হাইকোর্ট। এই প্রসঙ্গে বিচারপতি কৃষ্ণা রাও কমিশনকে নিশানা করে জানান, “আপনারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন! নাগরিকদের এইভাবে হেনস্থা করা হচ্ছে।” 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।