West Bengal Election 2026: সোমবারের মতো শুক্রবারও শুধুমাত্র সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের বিষয়টিই জানিয়েছে নির্বাচন কমিশন। বুথ অনুযায়ী, দুটি ভাগে এই তালিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। নাম বাদ পড়া ভোটারদের জন্য আলাদা লিস্ট বেরিয়েছে। তবে কতজনের নামের নিষ্পত্তির তালিকা তৈরি করা হয়েছে, সেই সংখ্যা এখনও অবধি কমিশনের তরফ থেকে জানানো হয়নি।
West Bengal Election 2026: দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট সামনে আনল নির্বাচন কমিশন (sir list 2026 west bengal)। শুক্রবার মধ্যরাতে, বিবেচনাধীন ভোটারদের দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করল কমিশন (sir voter list 2026 west bengal)।
শুক্রবারও শুধুমাত্র সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ
তবে কতজনের নামের নিষ্পত্তির তালিকা তৈরি করা হয়েছে, সেই সংখ্যা এখনও অবধি কমিশনের তরফ থেকে জানানো হয়নি। এমনকি, কতজনের নাম বাদ পড়েছে, সেই সংখ্যাটাও সামনে আসেনি। প্রসঙ্গত, গত সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, সেই তালিকায় ২৭ লক্ষের কাছাকাছি নাম প্রকাশ করা হয়েছে। তার মধ্যে প্রায় ৪০%-এর কাছাকাছি নাম বাদ পড়েছে। অন্যদিকে, সোমবারের মতো শুক্রবারও শুধুমাত্র সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের বিষয়টিই জানিয়েছে নির্বাচন কমিশন।
মোট ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে
বুথ অনুযায়ী, দুটি ভাগে এই তালিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। নাম বাদ পড়া ভোটারদের জন্য আলাদা লিস্ট বেরিয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, বুথ ভিত্তিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করতে হবে এবং তারপর সেখানে নাম রয়েছে কি না, সেটা ভোটাররা দেখতে পারবেন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে শুক্রবার সন্ধ্যায় জানানো হয়, বিকেল ৫টা পর্যন্ত বিচারকরা যে তথ্য দিয়েছেন, তার উপর ভিত্তি করেই ডেটা প্রসেস করা হয়েছে। সেইমতোই শুক্রবার গভীর রাতে, প্রকাশ করা হয় দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট।
কমিশন সূত্রে খবর, শুক্রবার রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়া অবধি মোট ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তবে এখনও বাকি প্রায় ২৩ লক্ষ ভোটারের নাম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।