MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • WB Arrear DR: এবার বকেয়া ডিআর-ও দিতে শুরু করল রাজ্য সরকার, কারা পাচ্ছেন?

WB Arrear DR: এবার বকেয়া ডিআর-ও দিতে শুরু করল রাজ্য সরকার, কারা পাচ্ছেন?

ডিএ-র পরে এবার এ বার বকেয়া মহার্ঘ ত্রাণ (ডিয়ারনেস রিলিফ বা ডিআর) দিতে শুরু করল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং তাঁদের পরিবার এই বকেয়া ডিআর পাবেন। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া ডিআর দেওয়া শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবান্ন।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jun 04 2026, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

ডিএ-র পরে এবার এ বার বকেয়া মহার্ঘ ত্রাণ (ডিয়ারনেস রিলিফ বা ডিআর) দিতে শুরু করল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং তাঁদের পরিবার এই বকেয়া ডিআর পাবেন। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া ডিআর দেওয়া শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবান্ন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

২৯ মে ডিআর দেওয়া সংক্রান্ত নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও কর্মী বা পেনশনভোগীর মৃত্যু হলে বকেয়া ডিআর পাবেন তাঁদের মনোনীত ব্যক্তি বা আইনগত উত্তরাধিকারী। এর জন্য নতুন গাইডলাইন চালু করা হয় আগেই।

36
Image Credit : CHATGPT

ডিআর বকেয়ার ক্ষেত্রে যদি মনোনীত ব্যক্তির নাম সংশ্লিষ্ট দফতরে নথিভুক্ত থাকে, তাহলে সেই মনোনীত ব্যক্তিকেই অর্থ দেওয়া হবে। যদি বর্তমান পারিবারিক পেনশনভোগী ও মনোনীত ব্যক্তি একই হন তবে সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাক পাঠানো হবে।

46
Image Credit : chatgpt

অন্য দিকে, যদি মনোনীত ব্যক্তির তথ্য না থাকে, তাহলে আইনগত উত্তরাধিকারীদের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এবং যাচাইয়ের ভিত্তিতে অর্থ মিটিয়ে দেওয়া হবে। এই বকেয়া অল ইন্ডিয়া কনজিউমারস ইনডেক্স (AICPI) এর ১০০ শতাংশ নিউট্রালাইজেশন বা সমতার ভিত্তিতে গণনা করা হবে।

56
Image Credit : Asianet News

রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়াও শুরু করেছে রাজ্য সরকার। গত শুক্রবার থেকেই বকেয়া ডিএ-র টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে, আপাতত তা দেওয়া হচ্ছে। ১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন, তাঁদের অ‍্যাকাউন্টেই এই বকেয়া ডিএ-এর টাকা ঢুকছে বলে জানা গিয়েছে।

66
Image Credit : Asianet News

রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের দীর্ঘদিনের ডিএ-র (DA Meeting With CM) দাবি নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক হয় নবান্নে। আগামী ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Annapurna Bhandar Row: 'এদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেবই না, আর দেশ থেকেও তাড়াব' বিস্ফোরক মন্ত্রী দিলীপ!
Recommended image2
Now Playing
Annapurna Yojana: 'আপনি টাকা রেখে গিয়েছিলেন?' অন্নপূর্ণা নিয়ে মমতাকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
Recommended image3
SIR-এ নাম বাদ পড়েও অন্নপূর্ণা-আয়ুষ্মান ভারতের সুবিধে? শুনানিতে বড় বার্তা সুপ্রিম কোর্টের
Recommended image4
School Holidays: কাল থেকে টানা ছুটি শুরু রাজ্যের স্কুলগুলোতে, নোটিস জারি শিক্ষা দফতরের
Recommended image5
Nabanna Holiday: মাস শেষে জোড়া সুখবর! কাল থেকে টানা চার দিনের ছুটি আর ডিএ-র বাম্পার উপহার নবান্নের!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved