MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • এক ধাক্কায় ৩ ডিগ্রি কমল পারদ, কবে থেকে শীতের এন্ট্রি দক্ষিণবঙ্গে, রইল গুরুত্বপূর্ণ আপডেট

এক ধাক্কায় ৩ ডিগ্রি কমল পারদ, কবে থেকে শীতের এন্ট্রি দক্ষিণবঙ্গে, রইল গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতায় প্রায় ৩ ডিগ্রি পারদ পতন হওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে, মায়ানমার সাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, যা কনকনে ঠান্ডা আসার পথে বাধা হতে পারে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই হিমেল হাওয়া বইতে শুরু করেছে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Nov 03 2025, 12:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : X/Meteolorgical Centre

নভেম্বর পড়তে না পড়তেই শীতের আমেজ শহর জুড়ে। সোমবার প্রায় ৩ ডিগ্রি নামল শহরের পারদ। এমনই খবর হাওয়া অফিস সূত্রে। জানা গিয়েছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা রবিবার পর্যন্ত ছিল ৩১.৪ ডিগ্রিতে। অর্থাৎ প্রায় ৩ ডিগ্রি পতন হয়েছে। রাতের তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে দাঁড়িয়েছে ২৩.২ ডিগ্রি।

25
Image Credit : social media

এদিকে আজ সকাল থেকে আছে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে। তবে, সে অর্থে গরম আর অনুভূত হচ্ছে না বলাই চলে। ভোরের দিকে হেমন্তের পরশ অনুভূত হতে শুরু করেছে। বুধবারের মধ্যে আরও কমবে পারদ।

Related Articles

Related image1
আকাশের গোমড়া মুখ কেটে কবে থেকে বইবে হিমেল হাওয়া? বৃষ্টির সঙ্গে রইল শীত পড়ার পূর্বাভাস
Related image2
আর দু-তিন দিন! খেলা ঘুরিয়ে দেবে ঠাণ্ডার আমেজে? আলিপুর দিল শীত আসার সুখবর
35
Image Credit : pinterest

এদিকে, শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিহার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা যাচ্ছে। এতে তাপমাত্রা কমতে শুরু করলেও কনকনে ঠান্ডা এখনই পড়ছে না।

45
Image Credit : stockPhoto

এদিকে আবার জানা গিয়েছে, নয়া ঘূর্ণাবর্ত। গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল একটি ঘূর্ণাবর্ত আছে। মঙ্গলবার এটি মায়ানমার উপকূলের দিকে এগোবে। এর জেলে মঙ্গল ও বুধবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা উপকূল লাগোয়া এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

55
Image Credit : Getty

বৃহস্পতিবার পূর্ব, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শুক্রবারের পর আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। এদিলে উত্তরবঙ্গে হিমেল হাওয়া বইতে শুরু করেছে ইতিমধ্যে। দার্জিলিং, কালিম্পং-এ তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে রয়েছে। সব মিলিয়ে উত্তর হোক বা দক্ষিণবঙ্গ- উভয়স্থানে বদল হচ্ছে আবহাওয়া।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
নোয়াপাড়ায় অর্জুন সিংকে দাঁড় করাল বিজেপি, বাবা-ছেলে কি এবার একসঙ্গে বিধানসভায়!
Recommended image2
Arabul Islam ভাঙড়ের ISF প্রার্থী ? দলবদলের পরেও জল্পনা জিইয়ে রাখলেন নওশাদ-আরাবুল
Recommended image3
Left Candidate List: ভবানীপুরে শ্রীজীব বিশ্বাস, নন্দীগ্রামে শান্তি গিরি, দ্বিতীয় দফায় থাকল কি সেলিম-সুজনের নাম!
Recommended image4
DA মেটানো নিয়ে রাজ্যের সূক্ষ্ম গাণিতিক কৌশল! সাপও মরবে, লাঠিও ভাঙবে না
Recommended image5
দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতার সম্পদের পরিমাণ কত? রইল প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীর সম্পত্তির হিসেব
Related Stories
Recommended image1
আকাশের গোমড়া মুখ কেটে কবে থেকে বইবে হিমেল হাওয়া? বৃষ্টির সঙ্গে রইল শীত পড়ার পূর্বাভাস
Recommended image2
আর দু-তিন দিন! খেলা ঘুরিয়ে দেবে ঠাণ্ডার আমেজে? আলিপুর দিল শীত আসার সুখবর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved