MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • আকাশের গোমড়া মুখ কেটে কবে থেকে বইবে হিমেল হাওয়া? বৃষ্টির সঙ্গে রইল শীত পড়ার পূর্বাভাস

আকাশের গোমড়া মুখ কেটে কবে থেকে বইবে হিমেল হাওয়া? বৃষ্টির সঙ্গে রইল শীত পড়ার পূর্বাভাস

ঘূর্ণিঝড়় মান্থা নিম্নচাপের আকার নিয়েছে। আর সেই কারণে এখনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আকাশ মেঘালা। শুধু তাই নয়, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রইল শীতের আপডেট। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 01 2025, 12:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ঘূর্ণিঝড় মান্থার প্রভাব
Image Credit : ANI

ঘূর্ণিঝড় মান্থার প্রভাব

ঘূর্ণিঝড়় মান্থা নিম্নচাপের আকার নিয়েছে। আর সেই কারণে এখনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আকাশ মেঘালা। শুধু তাই নয়, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বর্ষা বিদায় নিয়েছে। এই অবস্থায় শীত আর কতদূরে তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে।

26
হিমের পরশ
Image Credit : MODI'S X HANDEL

হিমের পরশ

মোটের ওপর কলকাতা -সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালীপুজোর পর থেকেই হিমের পরশ পড়তে শুরু করে। কিন্তু কালীপুজোর পর ছট পার হয়েছে জগদ্ধাত্রী পুজোও শেষ হয়ে গেছে। কিন্তু এখনও গলদঘর্ম অবস্থা। শীত তো দূরে থাক, শীতের আমেজেরও দেখা নেই।

Related Articles

Related image1
যুদ্ধক্ষেত্রে একাই ১০০ তেজস, DRDO আরও শক্তিশালী করছে ভারতীয় যুদ্ধ বিমানকে
Related image2
শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে কার্শিয়াংয়ে ‘চিমনি’র ডাক, রইল ভ্রমণের নতুন ঠিকানা
36
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকালও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর আর নদিয়া জেলায়।

46
কলকাতার আবহাওয়া
Image Credit : Asianet News

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া শুধু আজ নয়, আগামী কয়েক দিন কলকাতার আকাশ থাকবে মেঘলা। কলকাতা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন তিলোত্তমার তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

56
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Asianet News

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই দিনাজপুর আর মালদাতে হতে পারে বৃষ্টি। রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের আবহাওয়া স্বাভাবিক হবে।

66
শীত কত দূরে...
Image Credit : Getty

শীত কত দূরে...

প্রশ্ন তাহলে কবে থেকে শীত পড়বে? আলিপুর হাওয়া অফিস এখন শীত নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি। তবে আবহাওয়াবীদদের একাংশ মনে করছে ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পুরোপুরি কেটে যাওয়ার পরই এই রাজ্যে সক্রিয় হবে উত্তুরে হিমেল হাওয়া। তারপরই ধীরে ধীরে শীত পড়বে। আগামী সপ্তাহ থেকেই পরিস্থিতি অনেকটাই উন্নত হবে বলে আশা আবহাওয়াবীদদের।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Repolling in bengal: সকাল থেকে লম্বা লাইন, দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথ শুরু পুননির্বাচন
Recommended image2
West Bengal Weather: শনিতেও ফের কালবৈশাখীর তাণ্ডব, আজ ভিজবে কোন কোন জেলা?
Recommended image3
Akhtar Hossain: 'শরণার্থীর ঢল নামানোর চক্রান্ত,' বিজেপি-র জয়ের আভাস পেয়েই দাবি বাংলাদেশের এমপি-র
Recommended image4
West Bengal Election 2026: সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়ে শনিবার বৈঠকে অভিষেক, কী বার্তা দেবেন তিনি?
Recommended image5
Weather News: ভোট গণনার দিনে ঝড়বৃষ্টি হবে? আজ কলকাতার তাপমাত্রা একঝটকায় কমল ৬ ডিগ্রি
Related Stories
Recommended image1
যুদ্ধক্ষেত্রে একাই ১০০ তেজস, DRDO আরও শক্তিশালী করছে ভারতীয় যুদ্ধ বিমানকে
Recommended image2
শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে কার্শিয়াংয়ে ‘চিমনি’র ডাক, রইল ভ্রমণের নতুন ঠিকানা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved