
গতকালের পর আজ ফের অশান্ত হাওড়া-শিবপুর, দফায় দফায় ইটবৃষ্টি, লাঠিচার্জ পুলিশের
গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্ত হাওড়া-শিবপুর, দফায় দফায় ইটবৃষ্টি, বিক্ষোভে উত্তাল এলাকা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। কমব্যাট পুলিশ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্ত হাওড়া-শিবপুর, দফায় দফায় ইটবৃষ্টি, বিক্ষোভে উত্তাল এলাকা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। কমব্যাট পুলিশ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শিবপুর জুড়ে পুলিশের টহলদারি চলছে।