
BJP-র পতাকা লাগাতেই বেধড়ক মারধর বাসন্তীতে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দুয়ারে কড়া নাড়ছে ভোট। তারই মাঝে বড় অশান্তি দক্ষিণ ১৪ পরগণার বাসন্তীতে। বাসন্তী আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে ৪৯ নম্বর বুথের তালদাহ গ্রামে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত।
দুয়ারে কড়া নাড়ছে ভোট। তারই মাঝে বড় অশান্তি দক্ষিণ ১৪ পরগণার বাসন্তীতে। বাসন্তী আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে ৪৯ নম্বর বুথের তালদাহ গ্রামে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতা মাধব মণ্ডলের নেতৃত্বে একদল দুষ্কৃতী বিজেপির বুথ সভাপতি সনৎ মণ্ডল এবং মণ্ডল সভাপতি সৌমিত্র সরদারকে বেধড়ক মারধর করে। দক্ষিণ ২৪ পরগনা পতাকা লাগানোকে কেন্দ্র করে বিবাদের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে বিজেপি নেতৃত্বের দাবি।
Add Asianetnews Bangla as a Preferred Source
