MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বড়দিনের আগে বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা নয়, ফের বাড়ল পারদ! রইল আবহাওয়ার বিরাট আপডেট

বড়দিনের আগে বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা নয়, ফের বাড়ল পারদ! রইল আবহাওয়ার বিরাট আপডেট

WB Winter Alerts: সপ্তাহান্তে শহরে নামল পাদর কিছুটা। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই স্বাভাবিক তাপমাত্রার পারদ। বড়দিনের আগে কতটা হাওয়া বদল হবে বঙ্গে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 20 2025, 06:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতার আবহাওয়ার আপডেট
Image Credit : Social Media

কলকাতার আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শীতের আমেজ কমলো বেশ কিছুটা। উইকেন্ডে উষ্ণতা সামান্য বাড়তে পারে। তবে, আগামী পাঁচ দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আজ ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা। সকাল সন্ধ্যা শীতের আমেজ সামান্য কমবে। দিনভর শীতের অনুভূতি কার্যত উধাও। সকালে হালকা কুয়াশা। দু এক জায়গায় মাঝারি কুয়াশা। ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই রাজ্যে। মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Social Media

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পশ্চিম ইরান সংলগ্ন এলাকায়। যারফলে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে আরও সামান্য বাড়বে তাপমাত্রা। কলকাতায় দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক আর রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ পশ্চিমের জেলায় ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা।

Related Articles

Related image1
শনিবার নদীয়ায় প্রধানমন্ত্রীর জোড়া সভা, ছাব্বিশের ভোটের আগে কী বার্তা দেবেন নরেন্দ্র মোদী?
Related image2
বেঁচে থাকলেও ভোটার তালিকা বলছে তিনি মৃত! খসড়া তালিকা প্রকাশিত হতেই বিপাকে নন্দলাল
35
কমছে শীতের আমেজ
Image Credit : Social Media

কমছে শীতের আমেজ

শীতের আমেজ কমেছে। তাপমাত্রার সামান্য তারতম্য হবে। বড়সড় পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি কিংবা সামান্য উপরে/নীচে রাত ও দিনের তাপমাত্রা। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা/ ধোঁয়াশা পরে পরিষ্কার আকাশ। কুয়াশার কোনও সতর্কবার্তা আপাতত নেই। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। 

45
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
Image Credit : Social Media

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। খুব সকালে সামান্য কুয়াশার সম্ভাবনা। পরে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ কমবে। দিনের বেলায় শীতের অনুভূতি অনেকটাই কমবে।

55
বাড়বে উষ্ণতা
Image Credit : Asianet News

বাড়বে উষ্ণতা

দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। তবে কলকাতায় উইকেন্ডে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। কলকাতার দিনের তাপমাত্রাও স্বাভাবিক। কলকাতায় রাতের তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উইকেন্ডে উষ্ণতা সামান্য বাড়তে পারে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal Police: ৪৩ হাজার পদ খালি! পুলিশে নিয়োগ থেকে নতুন গাড়ি-বাহিনী, বড় সিদ্ধান্ত শুভেন্দুর
Recommended image2
Today’s News in Bengali Live: Raksha Bandhan - অযোধ্যায় রামলালার হাতে উঠল বিশেষ রাখি, কলকাতা-নাগপুরে অভিনব উদযাপন
Recommended image3
West Bengal Weather: মেঘলা আকাশে দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?
Recommended image4
Annapurna Yojana: ৩১ অগস্টের পর নেওয়া হবে বড় সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর
Recommended image5
Rakhi Bandhan 2026: প্রকৃতির সঙ্গে আত্মিক বন্ধন, গাছে রাখি বেঁধে বার্তা পড়ুয়াদের
Related Stories
Recommended image1
শনিবার নদীয়ায় প্রধানমন্ত্রীর জোড়া সভা, ছাব্বিশের ভোটের আগে কী বার্তা দেবেন নরেন্দ্র মোদী?
Recommended image2
বেঁচে থাকলেও ভোটার তালিকা বলছে তিনি মৃত! খসড়া তালিকা প্রকাশিত হতেই বিপাকে নন্দলাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved