MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শনিবার নদীয়ায় প্রধানমন্ত্রীর জোড়া সভা, ছাব্বিশের ভোটের আগে কী বার্তা দেবেন নরেন্দ্র মোদী?

শনিবার নদীয়ায় প্রধানমন্ত্রীর জোড়া সভা, ছাব্বিশের ভোটের আগে কী বার্তা দেবেন নরেন্দ্র মোদী?

PM Modi At Nadia: রাত পোহালেই এসআইআর আবহে ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদীয়ায় প্রধানমন্ত্রী সভা ঘিরে চলছে শেষ মুহুর্তের চূড়ান্ত প্রস্তুতি। কী বার্তা দেবেন নমো? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 19 2025, 07:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নদীয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা
Image Credit : Asianet News

নদীয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা

বছর ঘুরলেই রাজ্যে বেজে যাবে ভোটের দামামা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আর পাঁচ মাসও বাকি নেই। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার নদীয়ায় সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নদীয়া জেলার তাহেরপুরে প্রধানমন্ত্রীর দুটি সভা রয়েছে। একটি সভা প্রশাসনিক ও অন্যটি রাজনৈতিক। আর এই দুই সভার প্রস্তুতি ঘিরে জোরদার নিরাপত্তা নদীয়ায়। চলছে শেষ মুহুর্তের তোড়জোড়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নদীয়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা
Image Credit : Asianet News

নদীয়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা

রাত পোহালেই শনিবার। নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। সেই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত মহড়া। চাপড়ায় নামার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় কীভাবে সভাস্থলের মঞ্চের দিকে যাবে, তা নিয়ে শুক্রবার বিস্তারিত মহড়া চালানো হয়। পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে গোটা রুট পরিদর্শন করা হয়। আগামীকালের জনসভা যাতে নির্বিঘ্ন ও নিরাপদে সম্পন্ন করা যায়, সেদিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles

Related image1
আদালতে অব্যাহত চিংড়িঘাটা মেট্রো জট, নতুন বছরে মেট্রো সম্প্রসারণ নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Related image2
বেঁচে থাকলেও ভোটার তালিকা বলছে তিনি মৃত! খসড়া তালিকা প্রকাশিত হতেই বিপাকে নন্দলাল
35
কোথায় সভা করবেন প্রধানমন্ত্রী?
Image Credit : Asianet News

কোথায় সভা করবেন প্রধানমন্ত্রী?

নদীয়ার তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদr। সেই সভাকে ঘিরে প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। রাত পোহালেই প্রধানমন্ত্রীর সভা, তাই আজই করা হলো হেলিপ্যাডের ট্রায়াল রান। তাহেরপুর থানার স্টেডিয়াম মাঠে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। সকাল থেকেই গোটা এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ট্রায়াল রান চলাকালীন একটি হেলিকপ্টার প্রথমে গোটা এলাকা প্রদক্ষিণ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে, এরপর হেলিপ্যাডে অবতরণ করে।

45
প্রশাসনের কড়া নজরদাড়ি
Image Credit : Asianet News

প্রশাসনের কড়া নজরদাড়ি

হেলিকপ্টারটি কিছুক্ষণ মাঠে অবস্থান করার পর পাইলট নেমে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় বিষয়গুলি খতিয়ে দেখেন। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফের হেলিকপ্টারটি উড়ে যায়।হেলিপ্যাডের ট্রায়াল রান দেখতে এলাকায় সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে গোটা তাহেরপুর এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকেই রাজ্য পুলিশের ডিআইবির তরফ থেকে মেটাল ডিটেকটিভ ও নেপার ডগ এলাকা তল্লাশি করা হচ্ছে। যাতে অপীতিকার ঘটনা না ঘটে।

55
কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী?
Image Credit : X

কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী?

সিএএ এবং এসআইআর আবহে প্রধানমন্ত্রীর এই সভা থেকে কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। কারণ, নদীয়া জেলা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে প্রচুর পরিমাণে নমঃশূদ্র, মতুয়াদের বাস। ছাব্বিশের ভোটের আগে নিজেদের পালে মতুয়া ভোট টানতে শনিবারের এই সভা যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal Police: ৪৩ হাজার পদ খালি! পুলিশে নিয়োগ থেকে নতুন গাড়ি-বাহিনী, বড় সিদ্ধান্ত শুভেন্দুর
Recommended image2
Today’s News in Bengali Live: ISI-র হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত দিল্লির দম্পতি , ভারতীয় সিম কার্ড পাকিস্তানে পাঠিয়েছিল
Recommended image3
West Bengal Weather: মেঘলা আকাশে দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?
Recommended image4
Annapurna Yojana: ৩১ অগস্টের পর নেওয়া হবে বড় সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর
Recommended image5
Rakhi Bandhan 2026: প্রকৃতির সঙ্গে আত্মিক বন্ধন, গাছে রাখি বেঁধে বার্তা পড়ুয়াদের
Related Stories
Recommended image1
আদালতে অব্যাহত চিংড়িঘাটা মেট্রো জট, নতুন বছরে মেট্রো সম্প্রসারণ নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image2
বেঁচে থাকলেও ভোটার তালিকা বলছে তিনি মৃত! খসড়া তালিকা প্রকাশিত হতেই বিপাকে নন্দলাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved