MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বিয়ে করলেই ২১,০০০ টাকা দেবে পঞ্চায়েত, পাত্র-পাত্রীর পরিবারকে শুধু করতে হবে এই কাজ

বিয়ে করলেই ২১,০০০ টাকা দেবে পঞ্চায়েত, পাত্র-পাত্রীর পরিবারকে শুধু করতে হবে এই কাজ

এখন যে কোনও আনন্দ-অনুষ্ঠানেই মদের ফোয়ারা ফোটে। বিশেষ করে পাঞ্জাবে মদ-মাদকের নেশা উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে। সরকারি স্তরে নেশামুক্তির উদ্যোগ নেওয়া হলেও, তা বিশেষ কার্যকর হচ্ছে না। এই পরিস্থিতিতে নতুন উদ্যোগ নিল সরকার।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Jan 08 2025, 03:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
গরিব মেয়েদের বিয়েতে সমস্যা হলে আর্থিক সাহায্য করার জন্য রাজ্য সরকারের প্রকল্প রয়েছে
Image Credit : Getty

গরিব মেয়েদের বিয়েতে সমস্যা হলে আর্থিক সাহায্য করার জন্য রাজ্য সরকারের প্রকল্প রয়েছে

পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির মেয়েদের বিয়ের জন্য অর্থসাহায্য করা হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও কয়েকটি রাজ্য সরকারও মেয়েদের আর্থিক সাহায্য করে
Image Credit : Getty

পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও কয়েকটি রাজ্য সরকারও মেয়েদের আর্থিক সাহায্য করে

পশ্চিমবঙ্গের মতোই দেশের আরও কয়েকটি রাজ্য সরকারও মেয়েদের শিক্ষা, বিয়ের জন্য অর্থসাহায্য করে।

310
পাঞ্জাবের এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও বিয়েতে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে
Image Credit : Getty

পাঞ্জাবের এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও বিয়েতে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে

পাঞ্জাবের ভাটিন্ডা জেলার বাল্লো গ্রামের পঞ্চায়েত প্রধান অমরজিৎ কউর ঘোষণা করেছেন, বিয়েতে ২১,০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। তবে একটা শর্ত মানতে হবে।

410
বিয়ের আসরে মদ্যপানের ব্যবস্থা এবং ডিজে না থাকলেই পাওয়া যাবে ২১,০০০ টাকা
Image Credit : Getty

বিয়ের আসরে মদ্যপানের ব্যবস্থা এবং ডিজে না থাকলেই পাওয়া যাবে ২১,০০০ টাকা

পঞ্চায়েত প্রধান অমরজিৎ কউর জানিয়েছেন, যে পরিবারগুলি ছেলে-মেয়ের বিয়েতে মদ ও ডিজে-র আসর বসাবেন না, সেই পরিবারগুলি ২১,০০০ টাকা করে পাবে।

510
পাঞ্জাবের গ্রামগুলিকে নেশামুক্ত করার লক্ষ্যেই পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে
Image Credit : Getty

পাঞ্জাবের গ্রামগুলিকে নেশামুক্ত করার লক্ষ্যেই পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে

গ্রামবাসীরা যাতে নেশার কবল থেকে মুক্ত হতে পারেন এবং বিয়েতে অযথা বেশি টাকা খরচ না করেন, সেটা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত।

610
বিয়েতে মদ, ডিজে বন্ধ থাকলে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে বলে আশায় পঞ্চায়েত
Image Credit : Getty

বিয়েতে মদ, ডিজে বন্ধ থাকলে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে বলে আশায় পঞ্চায়েত

পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, অনেক সময়ই দেখা যায় বিয়ের আসরে অনেকে মদ্যপান করে ঝামেলায় জড়িয়ে পড়ে। তারস্বরে ডিজে মিউজিক বাজলে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়। এই কারণে এসব বন্ধ হওয়া দরকার।

710
বাল্লো গ্রামে ৫,০০০ মানুষের বাস, সবাই পঞ্চায়েতের নির্দেশিকা মানবেন বলে আশা করা হচ্ছে
Image Credit : Getty

বাল্লো গ্রামে ৫,০০০ মানুষের বাস, সবাই পঞ্চায়েতের নির্দেশিকা মানবেন বলে আশা করা হচ্ছে

বাল্লো গ্রামের পঞ্চায়েত প্রধান অমরজিৎ কউর জানিয়েছেন, তাঁদের গ্রামে ৫,০০০ মানুষ বাস করেন। সবাই বিয়েতে মদ ও ডিজে থেকে বিরত থাকবেন বলে আশা করা হচ্ছে।

810
গ্রামের কিশোর-কিশোরীদের খেলায় উৎসাহিত করার জন্য সরকারের কাছে আবেদন পঞ্চায়েত প্রধানের
Image Credit : Getty

গ্রামের কিশোর-কিশোরীদের খেলায় উৎসাহিত করার জন্য সরকারের কাছে আবেদন পঞ্চায়েত প্রধানের

বাল্লো গ্রামের পঞ্চায়েত প্রধান অমরজিৎ কউর জানিয়েছেন, তাঁরা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন, কিশোর-কিশোরীদের খেলায় উৎসাহ দেওয়ার জন্য যেন তাঁদের গ্রামে স্টেডিয়াম তৈরি করা হয়।

910
পাঞ্জাবের এই গ্রামে সাধারণ মানুষের সুবিধার্থে আরও উদ্যোগ নিচ্ছে পঞ্চায়েত
Image Credit : Getty

পাঞ্জাবের এই গ্রামে সাধারণ মানুষের সুবিধার্থে আরও উদ্যোগ নিচ্ছে পঞ্চায়েত

পাঞ্জাবের এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামবাসীদের জন্য বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। যে কৃষকরা জৈব চাষ করবেন, তাঁদের বিনামূল্যে বীজ দেওয়া হবে।

1010
বাল্লো গ্রামের বাসিন্দারা পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি হয়েছেন বলে জানিয়েছেন
Image Credit : Getty

বাল্লো গ্রামের বাসিন্দারা পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি হয়েছেন বলে জানিয়েছেন

বাল্লো গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা পঞ্চায়েতের উদ্যোগের পাশে আছেন। তাঁরা চাইছেন সব পরিকল্পনা বাস্তবায়িত হোক।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mid Day Meal: এখনই মিড ডে মিলের দায়িত্ব নেবে না ইসকন, কীভাবে খাবার পাবে পড়ুয়ারা?
Recommended image2
Weather Update: পাঁচ জেলায় জারি হল কমলা সতর্কতা, জেনে নিন আজ দুর্যোগ কোন কোন জেলায়
Recommended image3
TMC Bypoll Bengal: উপনির্বাচনের দুটি আসনেই প্রার্থী দিল ঋতব্রতপন্থী তৃণমূল! কিন্তু জোড়াফুল প্রতীক নিয়ে এখনও রায় দেয়নি কমিশন
Recommended image4
Nandigram ByElection: উপনির্বাচনে শুভেন্দুর গড়ে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান, পুরোনোতেই ভরসা মমতার
Recommended image5
Nabanna New Holiday List: বিশ্বকর্মা পুজোর ছুটির দিন বদল, নতুন হলিডে লিস্ট জারি হল নবান্নে, কবে মিলবে ছুটি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved