MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ভোটগণনার মাঝেই ব্রেকিং নিউজ, জামিন পেলেন শেখ শাহজাহান! এবার কী হতে চলেছে?

ভোটগণনার মাঝেই ব্রেকিং নিউজ, জামিন পেলেন শেখ শাহজাহান! এবার কী হতে চলেছে?

১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ৪৭ দিন ধরে দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। দিল্লির দরবারে কাকে চায় ভারত? জানা যাবে, মঙ্গলবার, ৪ জুন। সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গণনা। এরই মাঝে বিরাট খবর মিলল। জামিন পেয়েছেন সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 04 2024, 10:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Asianet News

সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহান শেখকে জামিন দিল বসিরহাট আদালত। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার পর পুলিশও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল শাহজাহানের বিরুদ্ধে। তার ৮ নম্বর কেসে জামিন পেলেন শাহজাহান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Asianet News

শাহজাহানের আইনজীবী রাজা ভৌমিক বলেন, ''পুলিশ যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল, তার একটি কেসে জামিন মিলেছে। এ বার একে একে বাকি মামলাগুলিতেও জামিনের আবেদন করা হবে।''

39
Image Credit : Social Media

গত ৫ জানুয়ারি রেশন 'দুর্নীতি' মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল। অভিযোগ, শাহজাহানের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন তাঁর অনুগামীরা। তাঁরাই ইডির উপর চড়াও হন।

49
Image Credit : social media

ইডি আধিকারিকদের হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল। ইডির উপর হামলার এই ঘটনায় ন্যাজাট থানায় দু'টি এফআইআর হয়েছিল। একটি এফআইআর হয় ইডির অভিযোগের ভিত্তি। অন্য এফআইআরটি স্বতঃপ্রণোদিত ভাবে রুজু করে পুলিশ। ওই দু'টি মামলাতেই মোট ৩৪টি ধারা যুক্ত করা হয়েছিল শাহজাহানের বিরুদ্ধে।

59
Image Credit : Asianet News

পুলিশ সূত্রে খবর, শাহজাহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যে যে ধারা যুক্ত হয়েছে, তার মধ্যে রয়েছে ৩৯২ এবং ৩৯৫। ওই দু'টি ধারাতেই ডাকাতির মতো অপরাধের উল্লেখ করা রয়েছে। এ ছাড়া, শাহজাহানের বিরুদ্ধে রয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ নম্বর ধারা, যা খুনের চেষ্টার অপরাধে যুক্ত হয়।

69
Image Credit : social media

শাহজাহানের বিরুদ্ধে ধারাগুলি হল— ৩২৫ (ইচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত করা), ৩২৬ (ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা), ৩৩৩ (সরকারি আধিকারিকের কাজে বাধা দেওয়া এবং ইচ্ছাকৃত ভাবে আঘাত করা), ১৮৯ (সরকারি আধিকারিককে হুমকি দেওয়া, ভয় দেখানো), ৩৯৭ (ডাকাতির সময়ে কাউকে গুরুতর আঘাত করা), ৪২৬ এবং ৪৪০ (অনিষ্ট করা এবং তা করতে গিয়ে কাউকে আঘাত, কারও মৃত্যুর কারণ হওয়া), ৩৪২ (কাউকে জোর করে আটকে রাখা), ১৪৩ (কোনও বেআইনি সংগঠনের সদস্য হওয়া), ১০৯ (অপরাধে প্ররোচনা দেওয়া)।

79
Image Credit : Asianet News

এ ছাড়া আরও কয়েকটি ধারা শাহজাহানের বিরুদ্ধে যুক্ত হয়েছে। ৩৯২, ৩০৭, ৩২৬, ৩৩৩-এর মতো ধারাগুলি জামিন অযোগ্য।

89
Image Credit : Social media

ইডির উপর হামলার ঘটনার পর গা ঢাকা দিয়েছিলেন শাহজাহান। এর পরেই সন্দেশখালির নানা জায়গায় স্থানীয়দের বিক্ষোভ আছড়ে পড়ে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি-ভেড়ি দখল, মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ ওঠে।

99
Image Credit : Asianet News

গ্রেফতার হন তাঁর শাগরেদ উত্তর সর্দার ও শিবপ্রসাদ হাজরা। পরে শাহজাহানও গ্রেফতার হন রাজ্য পুলিশের হাতে। বর্তমানে তিনি জেলবন্দি।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: পাঁচ জেলায় জারি হল কমলা সতর্কতা, জেনে নিন আজ দুর্যোগ কোন কোন জেলায়
Recommended image2
Mid Day Meal: এখনই মিড ডে মিলের দায়িত্ব নেবে না ইসকন, কীভাবে খাবার পাবে পড়ুয়ারা?
Recommended image3
Weather Update: পাঁচ জেলায় জারি হল কমলা সতর্কতা, জেনে নিন আজ দুর্যোগ কোন কোন জেলায়
Recommended image4
TMC Bypoll Bengal: উপনির্বাচনের দুটি আসনেই প্রার্থী দিল ঋতব্রতপন্থী তৃণমূল! কিন্তু জোড়াফুল প্রতীক নিয়ে এখনও রায় দেয়নি কমিশন
Recommended image5
Nandigram ByElection: উপনির্বাচনে শুভেন্দুর গড়ে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান, পুরোনোতেই ভরসা মমতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved