Basirhat : চাঞ্চল্য টাকিতে, কী বলছে? শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার বাংলাদেশী অনুপ্রবেশকারী

Basirhat : এসআইআর প্রক্রিয়া চলাকালীন বসিরহাটের টাকি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে বাংলাদেশী অনুপ্রবেশকারী রফিউল মণ্ডলের সন্ধান। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভুয়ো ভোটার ও আধার কার্ড তৈরি।

Share this Video

Basirhat : রাজ্যজুড়ে এসআইআর (SIR) প্রক্রিয়া চলার মধ্যেই উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভা এলাকায় এক বাংলাদেশী অনুপ্রবেশকারীর হদিস পাওয়া গেছে।

টাকি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কুলুপাড়া (২৭৪ নং বুথ)-এর বাসিন্দা আব্দুল আমিন মণ্ডলের পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, রফিউল মণ্ডল নামে এক বাংলাদেশী অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এলাকায় বসবাস শুরু করে এবং এখানকার এক মহিলাকে বিয়ে করে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, রফিউল মণ্ডল তার কাকা শ্বশুর আব্দুল আমিন মণ্ডলকে নিজের বাবা সাজিয়ে ভোটার কার্ড, আধার কার্ড সহ সমস্ত সরকারি নথি তৈরি করেছে। এই ঘটনা সামনে আসতেই আব্দুল আমিন মণ্ডলের পরিবারের পক্ষ থেকে দ্রুত রফিউলের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে। এই জালিয়াতি বসিরহাট মহকুমা জুড়ে চলমান এসআইআর আবহে নতুন করে উদ্বেগ বাড়াল।

Related Video