বৃহস্পতিবার মাঝরাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই বাড়ির গৃহবধূ এবং এক কিশোরীর। শুক্রবার সকালেই এলাকা জুড়ে পড়ে যায় শোরগোল। 

দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ১৯ বছর বয়সি কিশোরীর সঙ্গে। কিন্তু, সেই প্রেমকে বিয়েতে পরিণতি পেতে দিতে চাননি যুবক। সম্পর্কে চিড় ধরতেই প্রেমিকাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে গিয়ে মাথা থেঁতলে খুন। এরপর সেই খুনের কাণ্ড বাড়ির অন্য সদস্যা দেখে ফেলায় তাঁকেও একই পদ্ধতিতে খুন। নৃশংস হত্যাকাণ্ডের পর দুটি মৃতদেহ পুকুরে ফেলে দিয়ে পালাল ‘প্রেমিক’। দক্ষিণ ২৪ পরগণার ঘটনায় শুক্রবার সকাল থেকে সমগ্র এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

১৯ বছর বয়সি কিশোরীর নাম চুমকি নস্কর। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার হাটখোলা নুর্সিরদারচক এলাকায় নিজের পরিবারের সদস্যদের সঙ্গেই বাস করতেন চুমকি। পাশের পাড়ারই এক বাসিন্দা সৌরভ মণ্ডলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। সেই প্রেম এগিয়েও ছিল দীর্ঘ দিন ধরেই। পরিবারের সকলের মধ্যে জানাজানি হয়ে যেতে সবাই মিলে সৌরভ এবং পিঙ্কিকে বিয়ে করে নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু, তখনই নারাজ হন সৌরভ। পিঙ্কিকে তিনি বিয়ে করতে রাজি হননি। এরপর দুজনের মধ্যে বোঝাপড়া হয়ে যায় এবং পিঙ্কিও সেই সম্পর্ক থেকে সরে এসে অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক শুরু করেছিলেন বলে জানা গেছে। কিন্তু, হঠাৎ করেই প্রাক্তন সম্পর্কের মধ্যে ফের ঢুকতে চান সৌরভ মণ্ডল।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ফোন করে পিঙ্কিকে বাড়ির বাইরে আসতে বলেন প্রাক্তন প্রেমিক সৌরভ। এরপরেই কথা কাটাকাটির পর পিঙ্কির মাথায় ভারী বস্তু দিয়ে সজোরে আঘাত করেন তিনি। তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন পিঙ্কি। কিন্তু, হঠাৎ করেই ওই সময়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন পিঙ্কির জেঠিমা পূর্ণিমা নস্কর (বয়স ৫৪ বছর)। তিনি ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেলায় তাঁর মাথাতেও ভারী বস্তু দিয়ে প্রচণ্ড বেগে আঘাত করেন অভিযুক্ত সৌরভ। তাঁরও একই পরিণতি হয়। এরপর জেঠিমা ও ভাসুরঝি, দুজনের মৃতদেহ টানতে টানতে নিয়ে গিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে সেখান থেকে চম্পট দেন অভিযুক্ত যুবক। বৃহস্পতিবার রাত থেকেই দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

শুক্রবার সকালে পরিবারের তরফে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে পুকুরে তল্লাশি শুরু করে এবং প্রথমে জেঠিমা পূর্ণিমা নস্কর ও পরে পিঙ্কি নস্করের দেহ উদ্ধার হয়। এরপরেই পারিবারিক শত্রুতার সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পারিবারিক কোনও গোলযোগ না মেলায় প্রেমের সম্পর্কের কথা উঠে আসে। তখনই তল্লাশি করে দেখা যায় যে, অভিযুক্ত যুবক সৌরভ মণ্ডল এবং তাঁর বাড়ির সব লোকজন নিজের বাড়ি ছেড়ে পাততাড়ি গুটিয়েছে। তখনই সম্পূর্ণ বিষয়টা প্রাথমিক অনুমানে উঠে আসে। দুটি দেহ ময়নাতদন্ত করে দেখা যায়, দুজনেরই মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। এলাকার তীব্র চাঞ্চল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বড় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন-

Panchayat Election: দু’দিন পর থেকেই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
PM Modi US Visit: আমেরিকার অভ্যর্থনায় আপ্লুত নরেন্দ্র মোদী, সফর শেষে টুইটারে জানালেন শুভেচ্ছা
Vastu Tips: বাড়ির কোন দিকে কীভাবে টাকা রাখলে হু হু করে বৃদ্ধি পাবে আপনার সঞ্চয়?