MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • DA মামলার নিষ্পত্তি আজই? সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে হতে চলেছে শুনানি

DA মামলার নিষ্পত্তি আজই? সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে হতে চলেছে শুনানি

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজ অর্থাৎ সোমবার ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে উঠবে রাজ্য় সরকারি কর্মদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 07 2025, 10:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি?
Image Credit : stockPhoto

সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি?

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজ অর্থাৎ সোমবার ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে উঠবে রাজ্য় সরকারি কর্মদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি। এবার ডিএ মামলাকে পার্ট হার্ড ম্যাটার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। যা নিয়ে আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের একাংশের কথায় এবার ডিএ মামলার একটা রফা হলেও হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পার্ট হার্ড ম্যাটার কী?
Image Credit : stockPhoto

পার্ট হার্ড ম্যাটার কী?

এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা পার্ট হার্ড হিসেবে চিহ্নিত হয়েছে। এটি এবারের সবথেকে গুরুত্বপূর্ণ দিক। পার্ট হার্ড-এর অর্থ হল, যে বেঞ্চ এই মামলার শুনানি শুরু করেছে। সেই বেঞ্চেই এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। বেঞ্চের কোনও পরিবর্তন হবে না। বিচারপতিদের রোস্টারের পরিবর্তন হলেও বেঞ্চের কোনও পরিবর্তন হবে না। একাধিকবার বেঞ্চের পরিবর্তন হয়েছে এই মামলার। আর সেই কারণেই এবার আর বেঞ্চের কোনও পরিবর্তন হবে না বলেও আশা করেছেন সরকারি কর্মীরা।

Related Articles

Related image1
'SSC-র প্রশ্ন বিক্রি করে টাকা তুলেছে তৃণমূল!' নির্বিঘ্নে পরীক্ষার পরেই বিস্ফোরক শুভেন্দু
Related image2
দেশে ফিরছেন বিজয় মালিয়া-নীরব মোদী? ব্রিটিশ দলের সদস্যরা ঘুরে গেল তিহার জেল
35
ডিএ মামলার শুনানির বেঞ্চ
Image Credit : stockPhoto

ডিএ মামলার শুনানির বেঞ্চ

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানির জন্য তৈরি হয়েছে বিশেষ বেঞ্চ। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে উঠবে মামলাটি। বিচারপতি সঞ্জয় করোলের অধীনে এই মামলার ১১ -১২টি শুনানি হয়েছে। তিনি এই মামলার খুঁটিনাটি বিষয় জানেন। তাই এই বেঞ্চ থেকে আর সরানো হবে না ডিএ মামলা।

45
শুনানির সময় ও নম্বর
Image Credit : stockPhoto

শুনানির সময় ও নম্বর

ভারতের প্রধান বিচারপতির সম্মতিতে ৮ সেপ্টেম্বর দুপুর ২টোর পরে উঠবে মামলাটি। বেঞ্চটি বসবে কোর্ট নম্বর ১১টে। রাজ্য সরকারি কর্মীদের আশা এবার মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে। বিশেষ বেঞ্চে ডিএ মামলার শুনানি বিশেষ বেঞ্চে হওয়ায় মামলা নিয়ে কিছুটা হলেও আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা।

ডিএ মামলার নম্বর

এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার নম্বর হল ৩০৩। দুপুর ২টোর পর তালিকায় মাত্র তিনটি মামলা রয়েছে। ডিএ মামলার আগে শুনানি হবে ৩০১ ও ৩০২ নম্বর মামলার।

55
ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি
Image Credit : stockPhoto

ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি

কয়েক বছর ধরেই সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। ২০২২ সালে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত মামলার নিষ্পত্তি হয়নি। একাধিকবার পিছিয়ে গিয়েছে ডিএ মামলা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vidyanjali Scheme: আরও এক কেন্দ্রীয় প্রকল্প শুরু হচ্ছে বাংলায়, চালু হবে ‘বিদ্যাঞ্জলি প্রকল্প’, জারি হল বিজ্ঞপ্তি
Recommended image2
Bank Holidays: ফের ভোগান্তি! মে মাসের শেষ সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল ছুটির তালিকা
Recommended image3
Suvendu Adhikari:ঠাসা কর্মসূচিতে দিল্লিতে শুভেন্দু, বৈঠক রাজনাথ সিং-এর সঙ্গে
Recommended image4
Pay Commission: সরকারি কর্মীদের পোয়াবারো! আগামী বছর এপ্রিলে মেয়াদ ফুরোতেই বাম্পার বেতন বৃদ্ধির ইঙ্গিত
Recommended image5
Yuvashakti : যুবশক্তি প্রকল্পের নতুন পোর্টাল চালু হতে আর মাত্র ৯ দিন, রইল জরুরি নথিপত্রের তালিকা
Related Stories
Recommended image1
'SSC-র প্রশ্ন বিক্রি করে টাকা তুলেছে তৃণমূল!' নির্বিঘ্নে পরীক্ষার পরেই বিস্ফোরক শুভেন্দু
Recommended image2
দেশে ফিরছেন বিজয় মালিয়া-নীরব মোদী? ব্রিটিশ দলের সদস্যরা ঘুরে গেল তিহার জেল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved