MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শমীকের রাজত্বেও দিলীপ ঘোষ ব্রাত্য? ডাক পেলেন রাজ্য বিজেপির সভাপতির সংবর্ধনায়

শমীকের রাজত্বেও দিলীপ ঘোষ ব্রাত্য? ডাক পেলেন রাজ্য বিজেপির সভাপতির সংবর্ধনায়

এবার কী হবে দিলীপ ঘোষের ভবিষ্যৎ? রাজ্য সভাপতি নির্বাচনের সময় থেকেই এই জল্পনা ছিল। কিন্তু শমীক ভট্টাচার্য বিজেপির সভাপতি নির্বাচিত হওয়ায় পর থেকেই জল্পনা শুরু হয়েছিল এবার দিলীপের বাধাগুলি একে কেটে যাবে।  

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Jul 03 2025, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

এবার কী হবে দিলীপ ঘোষের ভবিষ্যৎ? রাজ্য সভাপতি নির্বাচনের সময় থেকেই এই জল্পনা ছিল। কিন্তু শমীক ভট্টাচার্য বিজেপির সভাপতি নির্বাচিত হওয়ায় পর থেকেই জল্পনা শুরু হয়েছিল এবার দিলীপের বাধাগুলি একে কেটে যাবে। কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানের পর প্রশ্ন দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : ANI

বৃহস্পতিবার শমীক ভট্টাচার্যর সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে। কিন্তু সেখানে ডাক পেলেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। আমন্ত্রণ করা হয়নি আরও এক প্রাক্তন সভাপতি তথাগত রায়।

Related Articles

Related image1
শমীক ভট্টাচার্যের সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে? দেখুন রাজ্য বিজেপির সভাপতি হিসেবে কি করতে হবে
Related image2
৩ নতুন ফৌজদারি আইন ভারতের বিচার ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: অমিত শাহ
310
Image Credit : Asianet News

তথাগত রায়ের থেকেই দিলীপ ঘোষকে আমন্ত্রণ না জানানোয় বেশি জল্পনা হচ্ছে। কারণ শমীক রাজ্য সভাপতি হওয়ার পরই তাঁকে স্বাগত জানিয়েছিলেন দিলীপ ঘোষ

410
Image Credit : Asianet News

শমীকের সংবর্ধনা সভা নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি যাচ্ছেন না। কারণ তাঁকে আলাদা করে কোনও খবর দেওয়া হয়নি। তিনি আরও বলেছেন, 'আমি সভাপতি নির্বাচনের ভোটার নই। যারা প্রদেশ পরিষদ সদস্য তারাই ভোটার। আজকের অনুষ্ঠানে তাদের ডাকা হয়েছে। তারসঙ্গে আরও কয়েকজন ডাক পেয়েছেন। আমার ওখানে যাওয়ার কথা নয়। '

510
Image Credit : social ,media

সম্প্রতি দিলীপ ঘোষকে বিজেপির একাধিক কর্মসূচিতে ডাকা হচ্ছে না। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর থেকেই বিজেপি যথেষ্ট কঠোর। তাঁকে কিছুটা ব্রাত্য করেই রেখেছে দল।

610
Image Credit : SOCIAL MEDIA

শমীক রাজ্য সভাপতি হওয়ার পরে দলের পরিস্থিতি কিছুটা হলেও বদলাবে বলেও অনেকে মনে করেছিলেন। কিন্তু তেমন কোনও লক্ষ্মণ দেখা যায়নি। তবে দিলীপের অনুগামীরা আশাবাদী। এবার দিলীপ ঘোষের সামনে থেকে একের পর এক বাধা দূর হবে। দুজনেই আদি বিজেপি নেতা বলেও অনেকে দাবি করেছেন।

710
Image Credit : SOCIAL MEDIA

যদিও দলের একাংশের মতে সদ্যই রাজ্য সভাপতি হয়েছেন। এখনও পুরো দায়িত্ব গ্রহণ করেননি শমীক ভট্টাচার্য। কিছু দিনের মধ্যেই দলের রাশ নিজের হাতে নেবেন শমীক। তখনই দলের অনেক পরিবর্তন হবে।

810
Image Credit : SOCIAL MEDIA

বিজেপির একাংশের দাবি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনেই দলের বড় কর্মসূচিতে ডাকা হচ্ছে না দিলীপ ঘোষকে। যদিও তিনি নিজের মত করে জনসংযোগ করছেন।

910
Image Credit : ANI

নিজের ছন্দে রয়েছেন দিলীপ ঘোষ। দলের বড় কর্মসূচিতে ডাক না পেলেও নিজের ছন্দে রয়েছেন দিলীপ ঘোষ। একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন।

1010
Image Credit : ANI

জল্পনা দিলীপ ঘোষ নিজের নতুন দল করছেন। যদিও তিনি তা অস্বীকার করেছেন। কিন্তু জল্পনা হিন্দু সেনা নামে একটি দল তৈরি করবেন বিধানসভা নির্বাচনের আগেই।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image3
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image4
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Recommended image5
SSC: ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা
Related Stories
Recommended image1
শমীক ভট্টাচার্যের সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে? দেখুন রাজ্য বিজেপির সভাপতি হিসেবে কি করতে হবে
Recommended image2
৩ নতুন ফৌজদারি আইন ভারতের বিচার ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: অমিত শাহ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved