MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শমীক ভট্টাচার্যের সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে? দেখুন রাজ্য বিজেপির সভাপতি হিসেবে কি করতে হবে

শমীক ভট্টাচার্যের সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে? দেখুন রাজ্য বিজেপির সভাপতি হিসেবে কি করতে হবে

Bengal BJP President: বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য। বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিনি জয়ী হয়েছেন। কিন্তু তাঁর পথ কাঁটা মুক্ত নয়। এমন সময় তাঁকে রাজ্য বিজেপির সভাপতি করা হয়েছে যখন বিজেপির সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে।  

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 03 2025, 03:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য। বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিনি জয়ী হয়েছেন। কিন্তু তাঁর পথ কাঁটা মুক্ত নয়। এমন সময় তাঁকে রাজ্য বিজেপির সভাপতি করা হয়েছে যখন বিজেপির সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলি তাঁকেই মূলত মোকাবিলা করতে হবে।

210
Image Credit : Asianet News

বিজেপির পুরনো নেতা শমীক ভট্টাচার্য। একটা সময় তিনিও রাজ্য বিজেপিতে কোনঠাসা ছিলেন। কিন্তু সেই শমীককেই রাজ্য বিজেপির সভাপতি করেছেন দিল্লির নেতারা।

Related Articles

Related image1
কসবা ধর্ষণকাণ্ড 'ছোট ঘটনা'! মদনের পর এবার বেফাঁস মানস, পাল্টা জবাব দিলেন সেচমন্ত্রী
Related image2
সুকান্তকে সরিয়ে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য? আচমকাই দিল্লিতে নাড্ডার তলব
310
Image Credit : Asianet News

শমীককে বিজেপির সভাপতি করার প্রথম কারণই হল তিনি দীর্ঘ দিন ধরেই বিজেপির মুখপাত্র। যখন বিজেপির তেমন শক্তি ছিল না বঙ্গে, তখন থেকেই তিনি মিডিয়া সামলে এসেছেন। এককথায় দলের বাগ্মী নেতা শমীক ভট্টাচার্য।

410
Image Credit : Asianet News

আদি-নব্য দ্বন্দ্ব শমীক ভট্টাচার্যের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ। এমন সময় তাঁকে বিজেপির দায়িত্ব দেওয়া হয়েছে যখন বিজেপির অনেক পুরনো প্রভাবশালী নেতা দলে কোনঠাসা। তাদের সক্রিয় করাই দিল্লির বিজেপির মূল উদ্দেশ্য বলেও মন করেছে গেরুয়া শিবিরের একটি অংশ। আর ঠিক সেই কারণেই দায়িত্ব দেওয়া হয়েছে শমীকের ওপর।

510
Image Credit : Asianet News

বিজেপির টার্গেট শুধুই কট্টোর হিন্দু ভোট নয়, শহুরে মধ্যবিত্ত ভোটও বিজেপির টার্গেট। আর বিজেপিতে শমীকের পরিচয় শহুরে শিক্ষিত মধ্যবিত্ত হিসেবেই। বাংলার 'নাকউঁচু মধ্যবিত্ত' মানুষের কাছে পৌঁছানো কিন্তু শমীকের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ এই ভোটের একটা বড় অংশ এখনও তৃণমূলের দখলে। বাকিটা বামেদের দখলে বলে মনে করছে অনেকে।

610
Image Credit : SOCIAL MEDIA

ঘর গোছানোর জন্য শমীক ভট্টাচার্যের হাতে রয়েছে সর্বসাকুল্যে ৯-১০ মাস। আগামী বছর যদি এপ্রিল মাসেও পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট হয় তাহলে তাহলে একটু বেশি সময় পাবেন। কিন্তু বিজেপির একটা অংশ মনে করছে শমীকের পথ কাঁটামুক্ত নয়। অল্প সময়ের ব্যবধানে তাঁকে ঘর গুছিয়ে মমতার মত প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হবে।

710
Image Credit : SOCIAL MEDIA

বর্তমানে বিজেপিতে দুটি মূল গোষ্ঠী তৈরি হয়েছে। একটি শুভেন্দুর লবি আর অন্যটি দিলীপ ঘোষের। সুকান্ত মজুমদারেও একটি নিজস্ব লবি রয়েছে। কিন্তু দিলীপ আর শুভেন্দুকে এক ছাদের তলায় আনা শমীকের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ এই রাজ্যে দুজেনেরই অনুগামীর সংখ্যা বেশি।

810
Image Credit : SOCIAL MEDIA

দলকে ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার তলায় এনে ২০২৬ সালে নির্বাচনে লড়াই শমীকের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ দিলীপ ঘোষের আমলে বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন পাওয়ার রেকর্ড ভেঙে দেওয়া। তার থেকেও বেশি আসন পাওয়ার লক্ষ্যেই শমীককে এখন থেকেই কাজ করতে হবে।

910
Image Credit : Getty

এই রাজ্যের সবথেকে সফল সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু সুকান্ত মজুমদারের আমলে তিনি রীতিমত কোনঠাসা। দলের বড় কর্মসূচিতে ডাকই পান না। কিন্তু দক্ষ সংগঠন। দিলীপকে পুরনো ফর্মে ফিরিয়ে আনাও শমীকের কাছে একটি চ্যালেঞ্জ।

1010
Image Credit : others

শমীক ভট্টাচার্যের সবথেকে প্লাস পয়েন্ট তাঁর ধৈর্য্য। টিকে থাকার ইচ্ছে। আর সেই কারণে এই কঠিন চ্যালেঞ্জ তিনি সহজে মোকাবিলা করতে পারবেন বলেও গেরুয়া শিবিরের একটি অংশের অনুমান। পাশাপাশি শমীক একদিকে যেমন আরএসএস-ঘনিষ্ট, অন্যদিকে দিল্লির রাজনীতির সঙ্গেও যথষ্ঠ যোগাযোগ রয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
সুকান্ত মজুমদার
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
পূর্ব মেদিনীপুরে মহিলাকে গাছে বেঁধে মার, স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের
Recommended image2
প্রোমোটার খুনে এখনও অধরা ২ মূল অভিযুক্ত, ধৃত ৩ জনকে লাগাতার জেরা গোলাবাড়ি থানার পুলিশের
Recommended image3
TMC Vs BJP: মোদীর খোলা চিঠির পাল্টা তৃণমূল কংগ্রেসের কটাক্ষপত্র, ঘাসফুল শিবির কী কী বলল দেখুন
Recommended image4
DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের
Recommended image5
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Related Stories
Recommended image1
কসবা ধর্ষণকাণ্ড 'ছোট ঘটনা'! মদনের পর এবার বেফাঁস মানস, পাল্টা জবাব দিলেন সেচমন্ত্রী
Recommended image2
সুকান্তকে সরিয়ে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য? আচমকাই দিল্লিতে নাড্ডার তলব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved