MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • WB Heavy Rain Alert: লক্ষ্মীবারে সক্রিয় নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির অশনি সঙ্কেত বাংলায়, কেমন থাকবে মহানগরের আবহাওয়া?

WB Heavy Rain Alert: লক্ষ্মীবারে সক্রিয় নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির অশনি সঙ্কেত বাংলায়, কেমন থাকবে মহানগরের আবহাওয়া?

WB Rain Falls Update: মৌসুমি বায়ুর হাত ধরে রাজ্যে ফুলফর্মে শুরু বর্ষা-মঙ্গল। বৃহস্পতিবার ভোররাত থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বারিধারা। লক্ষ্মীবারে কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানুন…

3 Min read
Author : Moumita Poddar
Published : Jun 19 2025, 06:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বঙ্গের মাথায় সুস্পষ্ট নিম্নচাপ
Image Credit : Asianet News

বঙ্গের মাথায় সুস্পষ্ট নিম্নচাপ

নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যা বাংলাদেশ থেকে সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। যা ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে আগামী ২৪ ঘন্টায়। সুস্পষ্ট নিম্নচাপের অভিমুখ ঝাড়খন্ড। তার প্রভাবে বাংলায় ব্যাপক বৃষ্টিপাত হবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
সমুদ্রে যেতে মানা আবহাওয়া দফতরের
Image Credit : Asianet News

সমুদ্রে যেতে মানা আবহাওয়া দফতরের

১৯ জুন বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে বাংলা এবং ওড়িশা উপকূলের সমুদ্র উত্তাল। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। বৃহস্পতিবার পর্যন্ত বাংলা এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related Articles

Related image1
Honeymoon Crime News: রাজা রঘুবংশী খুনে পুলিশের জালে আরও এক সন্দেহভাজন, সোনমের সঙ্গে ১১৯ বার ফোনে কথা অভিযুক্তের
Related image2
Fake Call Center: কলসেন্টারের আড়ালে চলত কম সুদে ঋণ দিয়ে প্রতারণা, পুলিশি অভিযানে গ্রেফতার ৬
310
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Asianet News

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায়, জেলায়। সপ্তাহজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে।

410
বাড়বে বৃষ্টির পরিমাণ
Image Credit : Google

বাড়বে বৃষ্টির পরিমাণ

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে। এই জেলাগুলিতে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়।

510
ভারী বৃষ্টির সতর্কতা জেলায়-জেলায়
Image Credit : Google

ভারী বৃষ্টির সতর্কতা জেলায়-জেলায়

দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও বীরভূমে কিছু কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত অর্থাৎ অতি ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ৭০ থেকে ১১০ মিলিমিটার হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

610
দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : Google

দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে অতিভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

710
সপ্তাহান্তে কমবে বৃষ্টি!
Image Credit : Google

সপ্তাহান্তে কমবে বৃষ্টি!

শুক্র, শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সোমবার ফের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে। 

810
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
Image Credit : our own

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। দার্জিলিং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।

910
উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি!
Image Credit : Social media

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি!

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আজ ও কাল। শুক্রবার, শনিবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। রবিবার ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

1010
উত্তরেও বাড়বে দফায়-দফায় বৃষ্টির পরিমাণ?
Image Credit : Gemini

উত্তরেও বাড়বে দফায়-দফায় বৃষ্টির পরিমাণ?

বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলার কিছু জায়গায়। দার্জিলিং সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায়। বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal Weather: উত্তরবঙ্গে নিম্নচাপ, দক্ষিণে কমছে বৃষ্টির দাপট, সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
Recommended image2
WB Weather Forecast: দক্ষিণে স্বস্তি, উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কবে থেকে কমবে বৃষ্টি?
Recommended image3
Nandigram Byelection 2026: নন্দীগ্রাম উপনির্বাচনে BJP প্রার্থী চন্দ্রনাথের মা হাসি রথ, রেজিনগরে কে?
Recommended image4
WB Govt Holiday: অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ফের ২ দিন সরকারি ছুটি, জানুন কোন-কোন তারিখ?
Recommended image5
দারুণ খবর! দুর্গাপুজোয় যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল তালিকা
Related Stories
Recommended image1
Honeymoon Crime News: রাজা রঘুবংশী খুনে পুলিশের জালে আরও এক সন্দেহভাজন, সোনমের সঙ্গে ১১৯ বার ফোনে কথা অভিযুক্তের
Recommended image2
Fake Call Center: কলসেন্টারের আড়ালে চলত কম সুদে ঋণ দিয়ে প্রতারণা, পুলিশি অভিযানে গ্রেফতার ৬
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved