MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • হাওড়া-শিয়ালদার মধ্যে মে মাসেই মেট্রো চলাচল শুরু? ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে এল বড় আপডেট

হাওড়া-শিয়ালদার মধ্যে মে মাসেই মেট্রো চলাচল শুরু? ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে এল বড় আপডেট

East - West Metro:কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীদের জন্য চলতি বছরই সুখবর আসবে। চালু হয়ে যাবে জুড়ে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro)। হাওড়া ময়দান থেকে সরাসরি যাওয়া যাবে সেক্টর ফাইভে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 11 2025, 05:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
কলকাতা মেট্রো
Image Credit : PTI

কলকাতা মেট্রো

২০২৩-২৪ অর্থবর্ষে কলকাত মেট্রোর যাত্রী সংখ্যা ছিল ১৯.২৫ কোটি। তবে তরপর যাত্রী সংখ্যা আরও বেড়েছে। তবে এখানেই শেষ নয়। আগামী দিনে কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা আরও বাড়বে। কারণ খুব তাড়াতাড়ি জুড়ে যাবে হাওড়া আর শিয়ালদার মত ব্যস্ততম দুটি স্টেশন।

210
হাওড়া-শিয়ালদা স্টেশন
Image Credit : Getty

হাওড়া-শিয়ালদা স্টেশন

কলকাতার সবথেকে ব্যস্ত স্টেশন শিয়ালদহ। এবার সেই স্টেশনই মেট্রো রেলের মাধ্যমে জুড়ে যেতে চলেছে দেশের প্রাচীনতন স্টেশনগুলির একটি হাওড়া স্টেশনের সঙ্গে।

Related Articles

Related image1
মাত্র ২৫ মিনিটেই হাওড়া থেকে সেক্টের ফাইভ, ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রীদের জন্য দুর্দান্ত খবর
Related image2
ইস্ট-ওয়েস্ট মেট্রো আজ থেকে পুরোপুরি বন্ধ, পরিষেবা নিয়ে বড় আপডেট দিল কলকাতা মেট্রো
310
দ্রুত চালু পরিষেবা
Image Credit : our own

দ্রুত চালু পরিষেবা

সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত মেট্রো রেলের মাধ্যমে জুড়ে যাবে হাওড়া ও স্টেশন। তখন মাত্র ১১ মিনিটেই হাওড়া ও শিয়ালদার মধ্যে আপ-ডাউন করা যাবে।

410
মে মাসে চালু হতে পারে পরিষেবা
Image Credit : Social Media

মে মাসে চালু হতে পারে পরিষেবা

মেট্রো রেল কর্তৃপক্ষ সত্রের খবর বউবাজার এলাকার মেট্রোর কাজ প্রায় শেষের পথে । বর্তমানে টানেলের নিরাপত্তার কাজ খতিয়ে দেখা হচ্ছে। আর সেই কারণে সম্প্রতি প্রায় আড়াই দিন বন্ধ ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। সব কাজ হয়ে যাওয়ার পরই চালু করা হবে পরিষেবা।

510
বউবাজার সংকট
Image Credit : Asianet News

বউবাজার সংকট

এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশের দূরত্ব মাত্র ২.৬৩ কিলোমিটার। বউবাজার এলকায় একাধিকবার সমস্যার সম্মুখীন হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নির্মাণ কাজের সময়ই টানেলে ধস নামে। বন্ধ করে দেওয়া হয়েছিল কাজ।

610
কাটা সার্ভিস চালু
Image Credit : Asianet News

কাটা সার্ভিস চালু

বউবাজারের কারণে হাওড়া আর শিয়ালদহ স্টেশন জুড়লে পারেনি মেট্রো রেলের পরিষেবার মাধ্যমে। বর্তমানে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ আর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইন ওয়ান ও টু চালু রয়েছে।

710
বউবাজার ছাড়পত্র
Image Credit : SOCIAL MEDIA

বউবাজার ছাড়পত্র

বউবাজার এলাকায় মেট্রো কর্তৃপক্ষ নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পেতেই যাত্রী পরিষেবা চালু হবে। মার্কিন সংস্থা খতিয়ে দেখে রিপোর্ট দিলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

810
পরিষেবা চালু
Image Credit : social media

পরিষেবা চালু

মেট্রোর এক আধিকারিকের কথায় প্রথম ঠিক ছিল এপ্রিল মাসেই পরিষেবা চালু করা হবে। কিন্তু নানান জটিলতার কারণে এপ্রিম মাসে পরিষেবা চালু করা হবে না। মে মাস থেকেই চালু হতে পারে মেট্রো।

910
এই কাজগুলি শেষ হলে চালু পরিষেবা
Image Credit : Asianet News

এই কাজগুলি শেষ হলে চালু পরিষেবা

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সেফটি কমিশনার এই অংশ দেখে যাওয়ার পর কিছু মতামত দেবেন। সেই অনুযায়ী কাজ শেষ করতে হবে। সেই রিপোর্ট ফের যাবে সিআরএসের কাছে। সব দিক খতিয়ে দেখার পর অবশেষে দেওয়া হবে সবুজসংকেত। রাজ্য থেকে পেতে হয় ফায়ার প্রুফ সার্টিফিকেট। ট্রায়াল রানও হবে।

1010
পরিষেবা চালু হলে উপকৃত হবেনপ্রচুর মানুষ
Image Credit : Getty

পরিষেবা চালু হলে উপকৃত হবেনপ্রচুর মানুষ

মেট্রো পরিষেবা চালু হলে উপকৃত হবেন প্রচুর মানুষ। কারণ হাওড়া থেকে সরাসরি মাত্র ২৫ মিনিটে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে। এসপ্ল্যানেডের যাত্রীরাও উপকৃত হবেন। হাওড়া থেকে শিয়ালদহ যেতে লাগবে মাত্র ১১ মিনিট। বর্তমানে এসপ্ল্যানেড যেতে লাগে পাঁচ মিনিটের মত।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
আনন্দপুরের ঘটনায় শেষ সব আনন্দ! চোখের জলে স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় ময়নার ২ পরিবার
Recommended image2
Now Playing
কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
Recommended image3
Now Playing
দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
Recommended image4
টাকার বিনিময়ে মিলছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড! অভিযোগ ঘিরে তুলকালাম আসানসোলের সরকারি বিদ্যালয়ে
Recommended image5
'আমরা এলেই দিল্লি ভয় পেয়ে যায়'!SIR-এ ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিস্ফোরক মমতা
Related Stories
Recommended image1
মাত্র ২৫ মিনিটেই হাওড়া থেকে সেক্টের ফাইভ, ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রীদের জন্য দুর্দান্ত খবর
Recommended image2
ইস্ট-ওয়েস্ট মেট্রো আজ থেকে পুরোপুরি বন্ধ, পরিষেবা নিয়ে বড় আপডেট দিল কলকাতা মেট্রো
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved