MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • AC Bangaon Local Train: এবার থেকে এসি লোকাল ট্রেনে চড়তে পারবেন বনগাঁ রুটের যাত্রীরা, কবে থেকে শুরু পরিষেবা?

AC Bangaon Local Train: এবার থেকে এসি লোকাল ট্রেনে চড়তে পারবেন বনগাঁ রুটের যাত্রীরা, কবে থেকে শুরু পরিষেবা?

AC Local Train News: রানাঘাটের পর এবার বনগাঁ রুটেও চলবে শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এই পরিষেবা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্য়ালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 11 2025, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
এসি লোকাল ট্রেন
Image Credit : X Handle

এসি লোকাল ট্রেন

অফিস টাইম হোক কিংবা দিনের অন্য কোনও সময়। বনগাঁ লোকাল মানেই ভিড়ে  ঠাসা যাত্রীদের ঘেমেনেয়ে একাকার অবস্থা।  এবার এই বনগাঁ লোকালের যাত্রীদের জন্য দারুন সুখবর দিচ্ছে পূর্বরেলের শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ-বনগাঁ এই রুটে এবার থেকে মিলবে এসি ট্রেনের পরিষেবা। গন্তব্যে যাওয়ার জন্য পাওয়া যাবে এসি লোকাল ট্রেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
কবে থেকে শুরু হবে এই পরিষেবা?
Image Credit : Social Media

কবে থেকে শুরু হবে এই পরিষেবা?

রেল সূত্রে খবর, শিয়ালদহ-বনগাঁ রুটে এসি লোকাল ট্রেন পরিষেবা চলতি জুলাই মাসের ১৮ তারিখ থেকে চালু হতে পারে। প্রধানমন্ত্রীর হাত ধরেই নয়া দুটি এসি লোকাল ট্রেন এবং ইন্টারসিটি এক্সপ্রেসের উদ্বোধন হতে পারে বলে জানা গিয়েছে। 

Related Articles

Related image1
Bangladesh: 'হাসিনাকে ফ্যাসিবাদী গড়ে তুলেছে দিল্লির শাসকরা', ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ইউনূস সরকারের
Related image2
Trump Tariff Rules: একধাক্কায় ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ, আরও ৭ দেশকে চিঠি ট্রাম্পের
38
কোথা থেকে পাওয়া যাবে এসি লোকাল পরিষেবা?
Image Credit : Social Media

কোথা থেকে পাওয়া যাবে এসি লোকাল পরিষেবা?

পূর্বরেলের শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, চলতি মাস থেকে ট্রেন দুটি চালু হলেও এখনই সেটি সরাসরি শিয়ালদহ থেকে নয়। বরং পাওয়া যাবে বারাসাত থেকে। বারাসাত-বনগাঁ রুটে চলবে এই নতুন এসি লোকাল ট্রেন। যাত্রী ভিড়ের কথা মাথায় রেখেই সেইভাবেই তৈরি করা হচ্ছে ট্রেনের পরিকাঠামো। 

48
নতুন কোন কোন ট্রেন চালু হচ্ছে?
Image Credit : Social Media

নতুন কোন কোন ট্রেন চালু হচ্ছে?

জানা গিয়েছে, শুধু  এসি বনগাঁ লোকালই নয়। চলতি মাসেই কলকাতা-মালদহ রুটের জন্য একটি ইন্টারসিটি এক্সপ্রেস পাচ্ছে শিয়ালদহ ডিভিশন। এছাড়াও শিয়ালদহ-রানাঘাট রুটের জন্য একটি এসি লোকালের রেক কারশেডে রয়েছে।  

58
এসি বনগাঁ গ্যালপিং লোকাল
Image Credit : Social Media

এসি বনগাঁ গ্যালপিং লোকাল

রেল সূত্রে খবর, ট্রেনটি আপাতত গ্যালপিং লোকাল হিসেবেই চলবে। যাত্রী ভিড় এবং অফিস টাইমে বনগাঁ রুটের ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 

68
কত টাকা থেকে শুরু ভাড়া?
Image Credit : Social Media

কত টাকা থেকে শুরু ভাড়া?

এমনিতেই রেল সূত্রে খবর, লোকাল ট্রেনের যাত্রীরা ৫-১০ অথবা ২০ কিলোমিটার যাত্রায় যে টাকা দিয়ে টিকিট কাটতেন এসি লোকাল ট্রেনের ক্ষেত্রে একই কিলোমিটারে বাড়বে ভাড়া। ফলে ১০ কিলোমিটার পর্যন্ত এসি লোকাল ট্রেনে যাওয়ার জন্য টিকিটের দাম পড়বে ২৯ টাকা। একই সঙ্গে ১০ থেকে ১৫ কিলোমিটার যাত্রায় ট্রেন ভাড়া পড়বে ৩৭ টাকা। এছাডা়ও মাসিক টিকিটের দাম পড়বে ৫৯০ টাকা এবং ৭৯০ টাকা। তবে এই ভাড়া রানাঘাট-শিয়ালদহ রুটের জন্য হলেও বনগাঁ রুটের ভাড়া কত হবে সেই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। 

78
আরও একটি নতুন ট্রেনের উদ্বোধন
Image Credit : Social Media

আরও একটি নতুন ট্রেনের উদ্বোধন

তবে শুধু এসি বনগাঁ লোকালই নয়। কলকাতা-মালদহ রুটে আরও একটি নতুন ইন্টারসিটি এক্সপ্রেস পাচ্ছে পূর্বরেলের শিয়ালদহ ডিভিশন। এর ফলে যাত্রী চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।  

88
কবে থেকে উদ্বোধন
Image Credit : Social Media

কবে থেকে উদ্বোধন

রেলের তরফে এই ট্রেনগুলি চালু করার ছাড়পত্র মিললেও কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে সরাসরি এর উদ্বোধন করা হবে। তবে জানা গিয়েছে, আগামী ১৮ জুলাই দিল্লি থেকেই ভার্চুয়াল ভাবেই এই দুটি এসি লোকাল ট্রেন ও একটি ইন্টারসিটি এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এসি লোকালে চড়তে পারবেন বনগাঁ রুটের যাত্রীরা। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lakshmir Bhandar VS Annapurna Bhandar: ১ জুন থেকে মিলবে ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার নাকি অন্নপূর্ণা ভাণ্ডার- পাবেন কোনটা?
Recommended image2
Hakimpur Border: শুভেন্দু অধিকারীর '3D' নীতি, হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়, উঠে আসছে ভয়ঙ্কর অতীত
Recommended image3
ক্ষমতা বদল হলেও দাপট অক্ষুণ্ণ! খেলার দুনিয়ায় এখনও কোন কোন বড় পদে মমতার দুই ভাই?
Recommended image4
Jalpaiguri News: রাজ্যে শাসকের পালাবদল, জলপাইগুড়িতে বর-বউ বদল! হৈচৈ নেটপাড়ায়
Recommended image5
বকেয়া DA নিয়ে শুভেন্দুর বড় চমক! কোনও নোটিশ ছাড়াই এই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকল টাকা
Related Stories
Recommended image1
Bangladesh: 'হাসিনাকে ফ্যাসিবাদী গড়ে তুলেছে দিল্লির শাসকরা', ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ইউনূস সরকারের
Recommended image2
Trump Tariff Rules: একধাক্কায় ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ, আরও ৭ দেশকে চিঠি ট্রাম্পের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved