MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Weather News: গভীরতর নিম্নচাপের জন্য লাল সতর্কতা জারি, দক্ষিণের আবহাওয়ায় আমূল পরিবর্তন

Weather News: গভীরতর নিম্নচাপের জন্য লাল সতর্কতা জারি, দক্ষিণের আবহাওয়ায় আমূল পরিবর্তন

বুধবার দক্ষিণের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির প্রভাবে কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত জেলাতে নেমে গিয়েছে তাপমাত্রার পারদ।

2 Min read
Author : Sahely Sen
| Updated : Aug 02 2023, 06:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়িয়ে আরও গভীরতর হয়েছে নতুন সৃষ্টি হওয়া নিম্নচাপ। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আকাশ কালো করে প্রবল বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গে। 

210
Image Credit : Getty

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল বৃষ্টিপাত বুধবারও জারি থাকবে দক্ষিণের জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ব্যাপকভাবে বাজ পড়ারও সম্ভাবনা রয়েছে। 

310
Image Credit : Getty

এর পাশাপাশি, উপকূলের জেলাগুলিতে প্রবল বেগে (ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে) বইতে পারে ঝোড়ো হাওয়া। যার ফলে, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। 

410
Image Credit : Getty

গভীরতর নিম্নচাপের পাশাপাশি জোরালো প্রভাব ফেলছে ভরা কোটাল। এর কারণে, সমুদ্র ও নদী, দুটোতেই জলস্তর বাড়ছে। ফলে, সমস্ত জেলায় নদী বা সমুদ্র তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

510
Image Credit : Getty

দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় প্রচণ্ড ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

610
Image Credit : Asianet News

উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি রয়েছে কমলা সতর্কতা। 

710
Image Credit : Getty

এর পাশাপাশি, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে, বুধবারের পর বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

810
Image Credit : Getty

বৃষ্টির প্রভাবে কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত জেলাতে বুধবার সকালে নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 

910
Image Credit : Getty

উত্তরবঙ্গেও বুধবার থেকে বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে।  অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 

1010
Image Credit : Getty

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃহস্পতিবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরের বৃষ্টি শনিবার পর্যন্ত একটানা চলার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- 
Nuh Haryana News: হরিয়ানার হিন্দু-মুসলমান হিংসাকাণ্ডে বজরং দলের গরু-সুরক্ষাদায়ী সদস্য মনু মানেসার কতখানি জড়িত?
Astrological Tips: সকালে ঘুম থেকে উঠেই এই ৫টি কাজ একেবারেই করবেন না, সারাটা দিন খারাপ যাওয়ার সম্ভাবনা থাকে
Before Dying Symptoms: শিবপুরাণ অনুসারে মৃত্যুর আগে এই লক্ষণগুলি বুঝিয়ে দেয় মানুষের বেঁচে থাকতে আর কতদিন বাকি
Benefits of Garlic For Sex: রসুনেই মিলবে চরম যৌন সুখ, জেনে নিন টোটকা

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
কোটায় রেস্তরাঁয় খেতে গিয়ে বহুতল ভেঙে মৃত্যু বাংলার পড়ুয়ার! ছাত্রের মা গুরুতর জখম
Recommended image2
ডোমিসাইল সার্টিফিকেট কী? এটি কীভাবে আবেদন করতে হয় - রইল বিস্তারিত তথ্য
Recommended image3
লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা পাওয়া এবার আরও সহজ, সরকারি ঘোষণায় দূর হল এই কার্ডের বাধা
Recommended image4
কপাল খারাপ দিলীপ ঘোষের! মঞ্চে উঠতেই ভেঙে গেল একাংশ, তারপর কী হল...
Recommended image5
ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved