MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উধাও কনকনে ঠান্ডা, বাড়ছে পারদ! কী হতে চলেছে সরস্বতী পুজোতে? জানালো হাওয়া অফিস

উধাও কনকনে ঠান্ডা, বাড়ছে পারদ! কী হতে চলেছে সরস্বতী পুজোতে? জানালো হাওয়া অফিস

কনকনে ঠান্ডার পর এবার রাজ্যে বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, সরস্বতী পুজোর দিন উষ্ণ আবহাওয়া থাকলেও সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে। পাশাপাশি, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jan 17 2026, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

দীর্ঘদিন ধরে চলেছে ঠান্ডা। কনকনে ঠান্ডার পর এবার বিদায়ের বেলা। এবছর জানুয়ারির মাঝখান থেকেই বাড়ছে পারদ। এখন প্রশ্ন হল সরস্বতী পুজোর আগেই কি বাড়বে তাপমাত্রা? হাওয়া অফিস সূত্রে খবর, সরস্বতী পুজোয় কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের বেলায় উষ্ণ আবহাওয়া থাকবে। কিছুটা তাপমাত্রা বাড়লেও বসন্তি পঞ্চমীতে শীতের আমেজ থাকবে পশ্চিমের জেলায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সকাল এবং সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকলেও দিনের বেলায় শীত উধাও থাকবে সরস্বতী পুজোর দিন। এই দিন হালকা কুয়াশা এবং বৃষ্টির সম্ভাবনা নেই। বর্তমানে রাজ্যের সর্বত্রই ফের তাপমাত্রা বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী তিন দিনের তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। তারপরের তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়তে পারে।

Related Articles

Related image1
জম্মু ও কাশ্মীর আবহাওয়া: উপত্যকায় শৈত্যপ্রবাহ, হিমাঙ্কের নিচে তাপমাত্রা
Related image2
মাঘের শুরুতেই রাজ্যজুড়ে কমবে শীতের আমেজ! কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
36
Image Credit : AI Generated

১৭ থেকে ১৯ জানুয়ারি শনিবার থেকে সোমবার ঘন কুয়াশা থাকবে। রবিবার ১৮ জানুয়ারি দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে শনিবার ও সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা বীরভূম, মুর্শিদাবাদা, নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবার এই কুয়াশার পরিমাণ বেড়ে যাবে আরও কিছু জেলাতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে।

46
Image Credit : Getty

এদিকে উত্তরবঙ্গেও এবার ধীরে ধীরে বাড়বে পারদ। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা ঢেকে যাবে ঘন কুয়াশায়। শনিবার থেকে সোমবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা আবহাওয়া দফতর। এখন উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা বাদ দিয়ে তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। সোমবারের পর ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে।

56
Image Credit : Getty

এদিকে রাজ্যে সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। সোমবার থেকে বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়বে। কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে আপাতত ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলেও জেলার ক্ষেত্রে ৭ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

66
Image Credit : Getty

এদিকে আজ শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Border Fencing: সীমান্তে আর গলতে পারবে না অনুপ্রবেশকারী! শিলিগুড়িতে ভারত-বাংলাদেশ বর্ডারে কাঁটাতারের বেড়া
Recommended image2
Annapurna Bhandar: DBT নিয়মে বড় বদল, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে এখনই করে নিন এই কাজ
Recommended image3
তৃণমূলের অন্দরেই কোন্দল নাকি অন্য সমীকরণ? নন্দীগ্রামে পঞ্চায়েতের প্রধান পদ ও সদস্য পদ থেকে ইস্তফা পবিত্র দম্পতির
Recommended image4
আজই বদলাবে আবহাওয়া! কলকাতার পাশাপাশি দক্ষিণের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ
Recommended image5
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পেতে জুনের আগেই করুন এই কাজ! স্ট্যাটাস চেক লিঙ্ক এখানে
Related Stories
Recommended image1
জম্মু ও কাশ্মীর আবহাওয়া: উপত্যকায় শৈত্যপ্রবাহ, হিমাঙ্কের নিচে তাপমাত্রা
Recommended image2
মাঘের শুরুতেই রাজ্যজুড়ে কমবে শীতের আমেজ! কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved