MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মাঘের শুরুতেই রাজ্যজুড়ে কমবে শীতের আমেজ! কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

মাঘের শুরুতেই রাজ্যজুড়ে কমবে শীতের আমেজ! কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

Today WB Weather Forecast: মাঘের শুরুতেই উধাও কনকনে শীতের আমেজ। তবুও সকালের দিকে বেশ শীতল অনুভূত হচ্ছে। সপ্তাহান্তে কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 17 2026, 06:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : AI Generated

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরে ধীরে ধীরে কমতে পারে শীত। এ সপ্তাহেই জমিয়ে শীতের আমেজ শেষ। রবিবার থেকে হাওয়া বদল এবং সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। উত্তর-পশ্চিম থেকে শীতল হাওয়া ঢুকছে। শনিবার পর্যন্ত উত্তরের হাওয়া বইবে। আপাতত শীতের স্পেল বজায় থাকবে শনিবার কিংবা রবিবার পর্যন্ত। আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরে ধীরে ধীরে কমতে পারে শীত। তবে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।

25
কলকাতার আবহাওয়া
Image Credit : Getty

কলকাতার আবহাওয়া

কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.০ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি (সর্বনিম্ন) থেকে ২৩ ডিগ্রি (সর্বোচ্চ) সেলসিয়াসের মধ্যে।

Related Articles

Related image1
এসআইআর-ভোটার শুনানিতে গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের
Related image2
শহরে ফের আগুন আতঙ্ক, দিনের ব্যস্ত সময়ে তপসিয়ায় আসবাবপত্রের কারখানায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ
35
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ৭-১০ ডিগ্রির মধ্যে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১২-১৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। আজ, শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কুয়াশার ঘনঘটা বাড়বে। 

45
কোন জেলায় কতটা নামবে পারদ?
Image Credit : Getty

কোন জেলায় কতটা নামবে পারদ?

নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে। উইকেন্ডে কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শনিবার ও রবিবারের মধ্যে কুয়াশার সম্ভাবনা বাড়বে।

55
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : X

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা। কলকাতায় অবাধ উত্তুরে হাওয়া। মাঘের শুরুতেও তাই জমিয়ে শীত। তবে সামান্য কমল কলকাতার তাপমাত্রা। আজ, শুক্রবার ১২ ডিগ্রির ঘরে পারদ। আগামী ২ দিনে আবহাওয়ার পরিবর্তন নেই। রবিবার থেকে হাওয়া বদল হবে ৷ সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। আগামী কয়েক দিন পার্বত্য দার্জিলিং বাদে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই তাপমাত্রা ৮-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার। আগামিকাল, শনিবার থেকে বাড়বে কুয়াশা। শনি এবং রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ভূমিকম্পে হেলে পড়ল মধ্য কলকাতার একটি বাড়ি? কী বলছে দমকলের কর্মীরা
Recommended image2
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই দুলে উঠল CEO দফতর, ভূমিকম্পে থমকে গেল গুরুত্বপূর্ণ কাজ
Recommended image3
ছোট অজুহাতে সব আটকাতে চাইছেন? SIR নিয়ে রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
Recommended image4
দোল যাত্রায় সরকারি কর্মীরা কতদিন ছুটি পাবেন? ছুটির তালিকা প্রকাশ সরকারি স্কুলগুলির
Recommended image5
১ কোটিরও বেশি ভোটারকে নিয়ে উদ্বেগে মমতা বন্দ্যোপাধ্যায় ! SIR ইস্যুতে তোপ দিলীপের
Related Stories
Recommended image1
এসআইআর-ভোটার শুনানিতে গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের
Recommended image2
শহরে ফের আগুন আতঙ্ক, দিনের ব্যস্ত সময়ে তপসিয়ায় আসবাবপত্রের কারখানায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved