MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উইকএন্ডে বঙ্গে শীতের আমেজ ভরপুর! উত্তরবঙ্গের পারদ পতন নিয়ে হাওয়া অফিসের বিরাট আপডেট

উইকএন্ডে বঙ্গে শীতের আমেজ ভরপুর! উত্তরবঙ্গের পারদ পতন নিয়ে হাওয়া অফিসের বিরাট আপডেট

Kolkata Full Winter Forecast: ডিসেম্বরের শুরুতেও জাঁকিয়ে শীতের দেখা অধরা। তাহলে কী এবার মাঝ ডিসেম্বরে কাঁপবে বাংলা! শীতলতম শীতকালের সাক্ষী হতে চলেছে বঙ্গবাসী? রইল উত্তর-দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট আপডেট। দেখুন ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 01 2025, 09:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বঙ্গে শীতলতম দিন কবে?
Image Credit : Social Media

বঙ্গে শীতলতম দিন কবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় দিতোয়া শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর অবস্থান তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। আরও একটু উত্তরে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে সমুদ্রেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। তবে এর কারণে আগামী কয়েক দিন রাজ্যে আবহাওয়ার তেমন বড়সড় কোনও পরিবর্তন হবে না। ঝড়বৃষ্টির সম্ভাবনাও নেই বাংলায়। উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে অধিকাংশ দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, পাশাপাশি কিছু জায়গায় ভোর ও সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া
Image Credit : Social Media

বঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া

আগামী পাঁচ থেকে সাত দিন শুষ্ক আবহাওয়া। সকালে কুয়াশার সম্ভাবনা বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা কমবে। কোথাও কোথাও ২০০ মিটারের কাছাকাছি দৃশ্যমানতা নামতে পারে। কলকাতা সহ আশপাশের এলাকায় সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮°C-এর কাছাকাছি থাকবে বলে অনুমান।

Related Articles

Related image1
News Round Up: এসএসসি-গ্রুপ সি-ডি মামলা থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ, সারাদিনের খবর এক ক্লিকে
Related image2
বিধায়ক-মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে নতুন লোকায়ুক্ত, নিয়োগ করল নবান্ন
35
দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Social Media

দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রাজ্যের ছয় জেলায়। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

45
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : Social Media

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে তাপমাত্রা নামতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমী জেলাগুলির তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এর নামতে পারে। উইকেন্ডে শীতের আমেজ বাড়বে।

55
উত্তরবঙ্গেও পারদ পতন!
Image Credit : Getty

উত্তরবঙ্গেও পারদ পতন!

উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে তাপমাত্রা নামতে পারে। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। পরবর্তী তিন চার দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
আজই বদলাবে আবহাওয়া! কলকাতার পাশাপাশি দক্ষিণের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ
Recommended image2
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পেতে জুনের আগেই করুন এই কাজ! স্ট্যাটাস চেক লিঙ্ক এখানে
Recommended image3
CRPF: বাংলাতেই থেকে যাবে কেন্দ্রীয় বাহিনী? ভোট পরবর্তী অশান্তি রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রের
Recommended image4
Today’s News in Bengali Live: East Bengal - আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে অভিনন্দন, মোহনবাগানকেও শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Recommended image5
Kolkata Today Weather Alerts: উত্তরের ঝড়বৃষ্টির কারণে হাওয়া বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
Related Stories
Recommended image1
News Round Up: এসএসসি-গ্রুপ সি-ডি মামলা থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image2
বিধায়ক-মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে নতুন লোকায়ুক্ত, নিয়োগ করল নবান্ন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved