MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • পশ্চিমী ঝঞ্ঝায় বঙ্গে আরও পারদ পতন, দক্ষিণবঙ্গে কতদিন বজায় থাকবে জাঁকিয়ে শীতের আমেজ?

পশ্চিমী ঝঞ্ঝায় বঙ্গে আরও পারদ পতন, দক্ষিণবঙ্গে কতদিন বজায় থাকবে জাঁকিয়ে শীতের আমেজ?

Kolkata Weather News: বছরের শুরুতেই রাজ্যজুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে সামান্য তাপমাত্রা বাড়লেও একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট বাড়বে। উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Jan 03 2026, 06:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে পাঞ্জাব ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাব জম্মু-কাশ্মীর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে পড়ছে। পাশাপাশি উত্তর ভারত ও সংলগ্ন এলাকায় সাব-ট্রপিক্যাল ওয়েস্টারলি জেট স্ট্রিম সক্রিয় রয়েছে। উত্তর হরিয়ানা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে একটি অক্ষরেখা আবহাওয়ার এই পরিবর্তনে ভূমিকা রাখছে। যারফলে বছরের শুরুতেই রাজ্যজুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। দক্ষিণবঙ্গে সামান্য তাপমাত্রা বাড়লেও একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বর্ষবরণের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। নতুন বছরের প্রথম দিনে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস। শনিবারও কুয়াশার প্রভাব থাকবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়ায়।

Related Articles

Related image1
কোন পথে আরজি কর আন্দোলনের ভবিষ্যৎ? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরাম থেকে পদত্যাগ অনিকেতের
Related image2
পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চূড়ান্ত চার্জশিট সিবিআইয়ের, কী বলছে রিপোর্ট?
36
ফের পারদ পতনের সম্ভাবনা
Image Credit : Getty

ফের পারদ পতনের সম্ভাবনা

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। শুক্রবার ও শনিবার তাপমাত্রা বৃদ্ধি পাবে, এরপর দু-তিন দিন আবহাওয়া প্রায় একই রকম থাকবে। উইকেন্ডে কলকাতায় তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারদ পতনের আশঙ্কাও রয়েছে।

46
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।  শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় শনিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন ও চটকপুরের মতো এলাকায় তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা দার্জিলিংয়ের হাই অলটিটিউড অঞ্চল দিয়ে অতিক্রম করার ফলে এই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় তাপমাত্রা থাকবে ৯ থেকে ১২ ডিগ্রি এবং মালদা ও সংলগ্ন নিচের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে পারদ। 

56
কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ
Image Credit : Getty

কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ

কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ বজায় রয়েছে। সকালে হালকা কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা সামান্য বাড়লেও পারদ এখনও ১১ ডিগ্রির ঘরেই। আবহাওয়া মূলত শুষ্ক, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে কুয়াশার প্রভাব আরও বাড়তে পারে। পরবর্তী দু-তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং উইকেন্ডে কলকাতায় তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৩ শতাংশের মধ্যে রয়েছে।

66
ভিনরাজ্যের আবহাওয়া
Image Credit : Asianet News

ভিনরাজ্যের আবহাওয়া

হিমাচল প্রদেশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী দিল্লি, পাঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানা ও বিহারে শীতল দিনের পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লিতে ঘন কুয়াশার চরম সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ওড়িশা, রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও চন্ডিগড়েও ঘন কুয়াশার দাপট বাড়ছে। আবহাওয়া দপ্তরের মতে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chandranath Rath: চন্দ্রনাথ রথে খুনের তদন্তে চাঞ্চল্যকর মোড়, মামলা সরল সিবিআইয়ের হাতে
Recommended image2
Kolkata Weather: রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি! উত্তরে প্রবল বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
Recommended image3
Humayun Kabir: কবে থেকে শুরু হচ্ছে হুমায়ুনের বাবরি মসজিদের কাজ? সাফ বার্তা নবনির্বাচিত বিধায়কের
Recommended image4
Annapurna Bhandar: ১ জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে ঢুকবে ভাতা? বিশেষ ঘোষণা সরকারের
Recommended image5
Annapurna Bhandar: গ্রীষ্মের দাবদাহের মাঝেই ৩ হাজার টাকার ‘শীতল পরশ’! কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে
Related Stories
Recommended image1
কোন পথে আরজি কর আন্দোলনের ভবিষ্যৎ? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরাম থেকে পদত্যাগ অনিকেতের
Recommended image2
পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চূড়ান্ত চার্জশিট সিবিআইয়ের, কী বলছে রিপোর্ট?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved