MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় কী কী কিনছে গ্রাম বাংলা? মমতার স্বপ্নের প্রকল্পকে সার্টিফিকেট কেন্দ্রের

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় কী কী কিনছে গ্রাম বাংলা? মমতার স্বপ্নের প্রকল্পকে সার্টিফিকেট কেন্দ্রের

লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্পগুলিকে এবার স্বীকৃতি দিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় রিপোর্টে বলা হয়েছে, ভোগব্যয় বৃদ্ধিতে দেশের মধ্য এগিয়ে রয়েছে বংলা, লক্ষ্মীর ভাণ্ডার-কন্যাশ্রীর মত প্রকল্পগুলির জন্যই সম্ভব। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 06 2025, 06:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
লক্ষ্মীর ভাণ্ডার
Image Credit : facebook

লক্ষ্মীর ভাণ্ডার

মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা সমাজকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের রাজ্য সরকার টাকা দেয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
রাজ্য ছাড়িয়ে দেশ
Image Credit : facebook

রাজ্য ছাড়িয়ে দেশ

লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তা আর সাফল্যে রাজ্যের গণ্ডী ছাড়িয়ে ভিনরাজ্যে পৌঁছে গেছে। লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্প দেশের একাধিক রাজ্যে চালু করেছে সেই রাজ্যের সরকার।

310
এবার কেন্দ্রের সার্টিফিকেট
Image Credit : Social Media

এবার কেন্দ্রের সার্টিফিকেট

এবার লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্পগুলিকে দরাজ সার্টিফিকেট দিল কেন্দ্রীয় সরকার।

410
কেন্দ্রের রিপোর্ট
Image Credit : Asianet News

কেন্দ্রের রিপোর্ট

কেন্দ্রীয় সরকারের রিপোর্ট এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজকল‌্যাণমূলক প্রকল্পগুলির স্বীকৃতি দিল। সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে হাউজহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে রিপোর্ট তথা গৃহস্থের ভোগব‌্যয় সম্পর্কিত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে

510
রিপোর্টে উল্লেখ
Image Credit : facebook

রিপোর্টে উল্লেখ

রিপোর্টে বলা হয়েছে, বাংলার গ্রামীণ পরিবারের চাল, ডাল কেনার বাইরে ভোগব‌্যয় দেশের অন্যান্য রাজ্যের চেয়ে বেশি হারে বৃদ্ধি পেয়েছে।

610
দেশের সঙ্গে তুলনা
Image Credit : facebook

দেশের সঙ্গে তুলনা

গোটা দেশে এই বৃদ্ধির হার যেখানে সাড়ে ৩ শতাংশ, সেখানে পশ্চিমবঙ্গে এই বৃদ্ধির হার ৫.৩৯ শতাংশ। দেশে এক বছরে মাথাপিছু গড় ক্রয়ক্ষমতা ৩ হাজার ৮৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪ হাজার ২৪৭ টাকা। শহর এলাকায় এটা বেড়েছে ১.১৭ শতাংশ। গ্রামাঞ্চলে বেড়েছে সাড়ে ৩ শতাংশ। এই বৃদ্ধির হার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৫.৩৯ শতাংশ।

710
রিপোর্টে দাবি
Image Credit : facebook

রিপোর্টে দাবি

লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষকবন্ধু, বার্ধক্য ভাতা ইত্যাদি মমতার যেসব প্রকল্পে সরাসরি উপভোক্তাদের হাতে অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে তার সুফল হিসাবেই গ্রামীণ পরিবারগুলির ক্রয়ক্ষমতা বাড়ছে এবং গ্রামীণ পরিবারগুলির খাদ্যশস্যের বাইরে অন্যান্য পণ্য কেনার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

810
লক্ষ্মীর ভাণ্ডারকে স্বীকৃতি
Image Credit : Face book

লক্ষ্মীর ভাণ্ডারকে স্বীকৃতি

লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রীর মতো মমতার সমাজকল্যাণমূলক প্রকল্প রাজ্যবাসীর জীবনে যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছে। বলে এবার মেনে নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

910
রিপোর্টে আশা
Image Credit : facebook

রিপোর্টে আশা

রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে গ্রামীণ ভারতের ভোগ্যপণ্য ক্রয় বাড়তে শুরু করেছে। যার পিছনে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্পগুলি সাফল্য।

1010
কী কী কিনছে গ্রামীণ বাংলা
Image Credit : facebook

কী কী কিনছে গ্রামীণ বাংলা

কেন্দ্রীয় সরকারের অন্য একটি সমীক্ষাই বলছে, মাংস, ডিম, দুধের মতো প্রাণীজ প্রোটিন উৎপাদন ও ভোগে দেশে শীর্ষে বাংলা। গ্রামীণ ভারতে বেড়েছে নানা ধরনের ভোগ্যপণ্যের ক্রয়-বিক্রয়।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nandigram Byelection 2026: নন্দীগ্রাম উপনির্বাচনে BJP প্রার্থী চন্দ্রনাথের মা হাসি রথ, রেজিনগরে কে?
Recommended image2
WB Govt Holiday: অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ফের ২ দিন সরকারি ছুটি, জানুন কোন-কোন তারিখ?
Recommended image3
দারুণ খবর! দুর্গাপুজোয় যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল তালিকা
Recommended image4
পুজোর পর বাড়বে বাসভাড়া, পরিবহণমন্ত্রী অর্জুনের সঙ্গে বৈঠক শেষে দাবি বেসরকারি বাসমালিকদের
Recommended image5
Today’s News in Bengali Live: Trophy Chor Mohsin Naqvi - 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved