07:42 PM (IST) Feb 26

প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান করলেন ৬৫ কোটিরও বেশি পুণ্যার্থী

বুধবার মহাশিবরাত্রিতে আনুষ্ঠানিকভাবে শেষ হল মহাকুম্ভ মেলা। মকর সংক্রান্তির আগে শুরু হয়েছিল মেলা। দেশ-বিদেশ মিলিয়ে ৬৫ কোটিরও বেশি পুণ্যার্থী প্রয়াগরাজে সঙ্গমস্থলে স্নান করলেন।

06:42 PM (IST) Feb 26

ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান ৩২৫/৭

ইব্রাহিম জাদ্রানের ১৭৭ রানের সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ৩২৫ রান করল আফগানিস্তান। জাদ্রানের জন্যই বিশাল স্কোর করতে পারল আফগানরা।

06:10 PM (IST) Feb 26

ইব্রাহিম জাদ্রানের শতরান

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করল আফগানিস্তান। ইতিমধ্যেই স্কোর ৩০০ পেরিয়ে গিয়েছে। শতরান করেছেন ইব্রাহিম জাদ্রান। আফগানদের ইনিংসে এখনও ২ ওভার বাকি।

05:53 PM (IST) Feb 26

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সভায় থাকবেন অভিষেক?

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সভা। এই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে অভিষেকের থাকার সম্ভাবনাই বেশি।

05:25 PM (IST) Feb 26

চাপড়া থানায় বিয়ের আসর

চাপড়া থানায় বিয়ের আসর। সিভিক ভলেন্টিয়ার বিয়ে দিলেন আইসি অনিন্দ্য মুখোপাধ্যায় । মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চাপড়া থানার আইসি। স্বামীহারা মহিলার বিয়ে সম্পন্ন করে তিনি আবারও প্রমাণ করলেন, পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয়, বরং সমাজের অসহায় মানুষেরও এক বড় ভরসাস্থল।

04:56 PM (IST) Feb 26

মানিক ভট্টাচার্যকে চোর বললেন মহুয়া মৈত্র

মঙ্গলবার বিকালে পলাশিপাড়া বিধানসভার অন্তর্গত বার্নিয়া সমবায় সমিতির মাঠে তৃণমূল কংগ্রেসের কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করেই পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে এক হাত নেন তিনি। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে কেস চলছে, এফআইআর হয়েছে, চার্জশিট হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, তাঁরা চোর, তাঁর বউ চোর, তাঁর ছেলে চোর, তাঁর চোদ্দগুষ্ঠি চোর।

04:27 PM (IST) Feb 26

শিবনিবাসে ভক্তের ঢল

নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে শিবনিবাসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালা এবং পুজো দেওয়ার জন্য বুধবার সকাল থেকে ভক্তের ঢল। মহাশিবরাত্রি উপলক্ষে শিবনিবাসে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।

04:06 PM (IST) Feb 26

যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

টালিগঞ্জে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। অরিন্দম মন্ডল নামে এক যুবকের পরিবার জানিয়েছে, তিনি হরিদেবপুর থানায় আইনজীবীর সহযোগী হিসাবে কাজ করতেন। কোন বন্ধুদের সঙ্গে মোটরবাইকে করে গিয়েছিলেন তা পরিবার জানে না। যদিও তাঁরা এখনই কোনও অভিযোগ দায়ের করছেন না। দেহ ময়নাতদন্তের জন্য টালিগঞ্জ এম আর বাঙুর হাসপাতালে রয়েছে। অরিন্দমের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে।

03:46 PM (IST) Feb 26

ধান সেদ্ধ করতে গিয়ে পাম্প ফেটে গুরুতর জখম হলেন চারজন

ধান সেদ্ধ করতে গিয়ে পাম্প ফেটে গুরুতর জখম হলেন চারজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে। পলাশ কয়াল ও তাঁর পরিবারের সদস্যরা নিজেদের বাড়িতে ধান সিদ্ধ করার কাজ করছিলেন। তখনই পাম্প ফেটে যায়। বয়লারের গরম জল ছিটকে এসে পড়ে তাঁদের শরীরে, চোখে-মুখে। তাতেই গুরুতর জখম হন ঘটনাস্থলে থাকা চারজন। জখমদের মধ্যে দুই মহিলাও আছেন। পল্লবী কয়াল নামে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতলে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। পল্লবী কয়ালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

03:30 PM (IST) Feb 26

গ্রেফতার অস্ত্র পাচারকারী

আগ্নেয়াস্ত্র-সহ এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। বুধবার সকালে বহরমপুর স্টেডিয়াম লাগোয়া রাস্তা থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত পাচারকারীর নাম সোহন রেজা। তার বাড়ি জলঙ্গি থানার ঘোষপাড়ায়। ধৃত ব্যক্তির কাছ থেকে চারটি সেভেন এমএম পিস্তল, আটটি ম্যাগজিন এবং ১৩০ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ান থেকে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে বাসে করে এসে বহরমপুর বাসস্ট্যান্ড এলাকায় নেমে হেঁটে স্টেডিয়াম পৌঁছায় ওই পাচারকারী। সেখানে অন্য আর এক জন পাচারকারীর জন্য অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই পাচারকারীকে গ্রেফতার করে।

03:07 PM (IST) Feb 26

রজৌরিতে সেনাবাহিনীর গাড়িতে গুলি

বুধবার দুপুর একটা নাগাদ জম্মু ও কাশ্মীরের রজৌরিতে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। তবে এই হামলায় সেনাবাহিনীর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

02:45 PM (IST) Feb 26

বৃহস্পতিবার বিজেপি-র থানা ঘেরাও

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মোহনপুরে নাবালিকার ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১ টায় মোহনপুর থানা ঘেরাও অভিযানে নেতৃত্ব দেবেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল।

02:21 PM (IST) Feb 26

মহা শিবরাত্রিতে নন্দীগ্রামের মন্দিরে শুভেন্দু অধিকারী

মহা শিবরাত্রির পুণ্য তিথিতে নন্দীগ্রামের রেয়াপাড়া শিবমন্দিরে দেবাদিদেব মহাদেবের জলাভিষেক করে সার্বিক মঙ্গল প্রার্থনা ও পুজো অর্পণ করে ভক্তদের মধ্যে বাবা ভোলানাথের প্রসাদ বিতরণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

02:16 PM (IST) Feb 26

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং আফগানিস্তানের

বুধবার আইসিসি চ্যাম্পিয়নস লিগে গ্রুপ বি-তে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ কার্যত নক-আউট। যে দল এই ম্যাচে জয় পাবে তারা সেমি-ফাইনালের দৌড়ে টিকে থাকবে। অন্য দল ছিটকে যাবে। টসে জিতে প্রথমে ব্যাটিং করছে আফগানিস্তান।

12:55 PM (IST) Feb 26

বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদ-উল-ফিতরের ছুটি ২ দিন ঘোষণা করল কলকাতা পুরসভা

এবার বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদ-উল-ফিতরের ছুটি ২ দিন ঘোষণা করল কলকাতা পুরসভা। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই খবর। এই ঘটনায় তীব্র প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি।

12:11 PM (IST) Feb 26

মানবিক উদ্যোগ, SMA আক্রান্ত শিশুর পাশে মিঠুন চক্রবর্তী

SMA আক্রান্ত শিশুর পাশে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর মানবিক উদ্যোগ। SMA আক্রান্ত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন মিঠুন চক্রবর্তী। পার্ক সার্কাস হাসপাতালে মিঠুন চক্রবর্তী

YouTube video player

11:19 AM (IST) Feb 26

বুধবার কেঁপে উঠল ইন্দোনেশিয়ার একটি অঞ্চল

বুধবার কেঁপে উঠল ইন্দোনেশিয়ার একটি অঞ্চল। ইউএসজিএস অনুসারে, স্থানীয় সময় সকাল ৬:৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎসস্থল ছিল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের অদূরে সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। states Geological Survey বলছে, তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ২০০৪ সালে ভূমিকম্প ও সুনামির জেরে কার্যত মৃত্যুপুরীর চেহারা নিয়েছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা। তারপর একাধিকবার কেঁপে উঠেছে এই দ্বীপ রাষ্ট্র। প্রাণহানির ঘটনাও ঘটেছে। বুধবার ভোরের কম্পন উস্কে দিল ২০০৪-র সেই ভয়াবহ স্মৃতি।

11:17 AM (IST) Feb 26

৪৪ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব, ট্রাম্পের গোল্ড কার্ড প্ল্যান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ মিলিয়ন ডলারে মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা করছেন। এই 'গোল্ড কার্ড' দিয়ে ধনী বিদেশিরা গ্রিন কার্ড এবং নাগরিকত্ব কিনতে পারবেন। EB-5 ভিসা প্রোগ্রাম কি এর ফলে বন্ধ হয়ে যাবে?

09:38 AM (IST) Feb 26

মহা শিবরাত্রি ২০২৫- আজ কখন করবেন মহাদেবের পুজো? জেনে নিন শুভ সময়

মহাশিবরাত্রিতে মহাদেবের পুজো রাতে করার বিধান থাকলেও সাধারণ মানুষ দিনেও শিবজীর পুজো করতে পারেন। 

মহাশিবরাত্রি পুজোর দিনের মুহূর্তগুলি নিম্নরূপ- -

 সকাল ৮:২০ থেকে ৯:৪৭ - 

সকাল ১১:১৩ থেকে দুপুর ১২:৩৯ পর্যন্ত - 

দুপুর ৩:৩২ থেকে বিকাল ৪:৫৮ পর্যন্ত - 

বিকাল ৪:৫৮ থেকে ৬:২৪ পর্য

09:30 AM (IST) Feb 26

কাশী বিশ্বনাথ মন্দিরে Maha shivratri উদযাপন

Mahashivratri 2025 : কাশী বিশ্বনাথ মন্দিরে মহাশিবরাত্রির উদযাপন। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে ভক্তদের ঢল। সাধুদের উপর ফুলের পাপড়ি বর্ষণ।

YouTube video player