MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উইকএন্ডে বঙ্গের পারদ পতন, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বাংলায়? জানিয়ে দিলো হাওয়া অফিস

উইকএন্ডে বঙ্গের পারদ পতন, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বাংলায়? জানিয়ে দিলো হাওয়া অফিস

West Bengal Winter Alerts: ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বঙ্গে শীতের দাপট! এবার হাড় কাঁপুনি শীতে কাঁপবে বাংলা? কী বলছে আবহাওয়া দফতরের রিপোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 02 2025, 07:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতার আবহাওয়া
Image Credit : Social Media

কলকাতার আবহাওয়া

ডিসেম্বরের শুরুতেই বাংলায় শীতের দাপট। সপ্তাহান্তে ছন্দে ফিরবে শীত! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে কলকাতা সহ আশেপাশের জেলায় পারদ নামবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কারণ, হাওয়া অফিস বলছে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে শীতের দাপট। জাঁকিয়ে ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও। 

25
আবহাওয়ার সতর্ক বার্তা
Image Credit : Social Media

আবহাওয়ার সতর্ক বার্তা

ঘূর্ণিঝড় ‘দিতোয়ার' অবশিষ্টাংশ গভীর নিম্নচাপ থেকে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এবং তা ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিমমুখে উত্তর তামিলনাড়ু–পুদুচেরি উপকূলের দিকে সরে যাচ্ছে। পশ্চিমবঙ্গের জন্য আগামী সাত দিনে কোনও আবহাওয়া সতর্কতা জারি নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও আগামী পাঁচ থেকে সাত দিন শুষ্ক আবহাওয়া। সকালে কুয়াশার সম্ভাবনা বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা কমবে। কোথাও কোথাও ২০০ মিটারের কাছাকাছি দৃশ্যমানতা নামতে পারে।

Related Articles

Related image1
আধার কার্ড-ভোটার কার্ড জাল করে এসআইআর ফর্ম ফিলাপের অভিযোগ, বিতর্কে বসিরহাটের যুবক
Related image2
ছাব্বিশের ভোটে বঙ্গে টিকে থাকতে পারবে তৃণমূল? রাজ্যবাসীকে সাড়ে ১৪ বছরের 'উন্নয়নের পাঁচালি' মমতার
35
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Social Media

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রাজ্যের ছয় জেলায়। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি হতে পারে।দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে তাপমাত্রা নামতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমী জেলাগুলির তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এর নামতে পারে। উইকেন্ডে শীতের আমেজ বাড়বে কলকাতা সহ জেলায়-জেলায়। 

45
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Social Media

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে বুধবার থেকে তাপমাত্রা নামতে পারে। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। পরবর্তী তিন চার দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

55
আরও বাড়বে শীতের দাপট
Image Credit : Social Media

আরও বাড়বে শীতের দাপট

মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বিরাজ করবে শুকনো আবহাওয়া। আপাতত কোনও ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলিতে দিনের বেলা উষ্ণতা বৃদ্ধি পেলেও রাত বা ভোরের দিকে থাকবে ভরপুর ঠান্ডার আমেজ। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: বিদায়কালে শীতের কামড় বঙ্গে, সপ্তাহ শেষে কনকনে ঠান্ডার পূর্বাভাস
Recommended image2
Ajker Bangla News Live: Repo Rate-EMI - রেপো রেট অপরিবর্তিত থাকায় লোনের EMI কমবে নাকি বাড়বে? জলের মতো হিসেব বুঝে নিন
Recommended image3
১০ বছর ধরে চলা DA মামলায় কী ভাবে জয় পেল সরকারি কর্মীরা? ছবিতে দেখুন মামলার টাইমলাইন
Recommended image4
Earthquake: মধ্যরাতে কেঁপে উঠল দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ের বিস্তীর্ণ এলাকা, কম্পন অনুভূত হল সিকিমেও
Recommended image5
ফের কাঁপবে কলকাতা, ফেব্রুয়ারিতে আবার নামবে পারদ, রইল আবহাওয়ার আপডেট
Related Stories
Recommended image1
আধার কার্ড-ভোটার কার্ড জাল করে এসআইআর ফর্ম ফিলাপের অভিযোগ, বিতর্কে বসিরহাটের যুবক
Recommended image2
ছাব্বিশের ভোটে বঙ্গে টিকে থাকতে পারবে তৃণমূল? রাজ্যবাসীকে সাড়ে ১৪ বছরের 'উন্নয়নের পাঁচালি' মমতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved