আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে দিল ভারতীয় দল। অপরাজিত শতরান করে ম্যাচের অন্যতম নায়ক শুবমান গিল।
- Home
- West Bengal
- West Bengal News
- LIVE NEWS UPDATE: IND vs BAN Champions Trophy: শুবমান গিলের অপরাজিত শতরান, বাংলাদেশকে হারিয়ে দিল ভারত
LIVE NEWS UPDATE: IND vs BAN Champions Trophy: শুবমান গিলের অপরাজিত শতরান, বাংলাদেশকে হারিয়ে দিল ভারত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে দিল ভারত
নদিয়ায় তালিবানি ফতোয়া জারি
এবার নদিয়াতেও তালিবানি ফতোয়া জারি। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গ্রামে সালিশি সভা। আর এই সালিশি সভা থেকেই একঘরে করে রাখার নিদান মাতব্বরদের। সালিশি সভায় উপস্থিত না হওয়ার কারণেই ওই পরিবারকে একঘরে রাখা হয়েছে বলে অভিযোগ। ঘটনা চাপড়া থানা এলাকার পিঁপড়াগাছি গ্রাম পঞ্চায়েতের পদ্মপাড়া গ্রামের। মাতব্বরদের নিদান শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে। ওই পরিবারের বাজারে একটি দোকান রয়েছে। অভিযোগ, ওই পরিবারের দোকানে কেউ কোনও মাল কেনাকাটা করলে তার পাঁচ হাজার টাকা জরিমানা নেওয়া হবে বলে ফতোয়া জারি করেছে গ্রামের মাতব্বররা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পরিবারটি আতঙ্কে রয়েছে।
কাকদ্বীপে সোনা ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা
বৃহস্পতিবার সকালে কাকদ্বীপের সুভাষনগরে এক সোনা ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইডি। সকাল সাড়ে ৬টা নাগাদ ইডি-র তিন সদস্য সোনা ব্যবসায়ীর বাড়িতে ঢোকেন। ওই সোনা ব্যবসায়ীর নাম দিলীপ সাউ।
৮ রান করে আউট অক্ষর প্যাটেল, চতুর্থ উইকেট হারাল ভারত
১২ বলে ৮ রান করে আউট হয়ে গেলেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের বিরুদ্ধে ১৪৪ রানে চতুর্থ উইকেট হারাল ভারত।
১৫ রান করে আউট শ্রেয়াস আইয়ার, তৃতীয় উইকেট হারাল ভারত
১৫ রান করে আউট হয়ে গেলেন শ্রেয়াস আইয়ার। ১৩৩ রানে তৃতীয় উইকেট হারাল ভারতীয় দল।
২২ রান করে আউট বিরাট কোহলি
বাংলাদেশের বিরুদ্ধে ৩৮ বলে ২২ রান করে রিশাদ হোসেনের বলে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। তিনি ফের লেগ স্পিনারের বলে আউট হয়ে গেলেন। ১১২ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
চিকিৎসকের লালসার শিকার নাবালিকা
দাঁতের চিকিৎসা করাতে এসে চিকিৎসকের লালসার শিকার হলে এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার নাকাশিপাড়া থানা এলাকার বেথুয়াডহরির জেলা পরিষদ মার্কেটে। অভিযুক্ত দন্ত চিকিৎসককে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।
৪১ রান করে আউট রোহিত শর্মা
বাংলাদেশের বিরুদ্ধে ৩৬ বলে ৪১ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। ৬৯ রানে প্রথম উইকেট হারাল ভারত।
বারুইপুরে পথ দুর্ঘটনা
বারুইপুর-জুলপিয়া রোডে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতরা বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন।
ভারতের হয়ে ব্যাটিং ওপেন করতে নামলেন রোহিত-শুবমান
বাংলাদেশকে হারাতে হলে ভারতীয় দলকে করতে হবে ২২৯ রান। ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও শুবমান গিল।
টসে জিতে ব্যাটিং করতে নেমে ২২৮ অলআউট বাংলাদেশ
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৪ ওভারে ২৮৮ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ৫৩ রান দিয়ে ৫ উইকেট নেন মহম্মদ শামি। বাংলাদেশের হয়ে ১০০ রান করেন তাওহিদ হৃদয়। ৬৮ রান করেন জাকের আলি।
ওডিআই ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০ উইকেট শামির
অজিত আগরকরের রেকর্ড ভেঙে ওডিআই ফর্ম্যাটে ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার নজির গড়লেন মহম্মদ শামি। বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়লেন শামি।
টাকা লেনদেন করলেই চার্জ নেবে গুগল পে!
জনপ্রিয় মোবাইল অ্যাপ গুগল পে ব্যবহার করে অনলাইনে লেনদেন করলে এতদিন আলাদা করে কোনও টাকা দিতে হত না। কিন্তু এবার থেকে লেনদেন করতে হলে টাকা দিতে হবে। চালু হচ্ছে নতুন নিয়ম।
আগামী ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিভিন্ন রাজ্যে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো বাতাস, শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়েছে। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলাদা করে দিন উত্তরবঙ্গ: বিজেপি বিধায়ক
শিখা চট্টোপাধ্যায় বলেন, 'উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে। আমি মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে সেটা তো আমার এখানে উপস্থাপন করা দরকার।' তিনি আরও বলেন, ‘মানুষই বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, সেই ভাঙনের কোনও প্রতিকার নেই। কোনও কর্মসংস্থান নেই। মানুষের এত বেশি ক্ষোভ, মানুষ বলছে আপনারা কী করেছেন? আপনাদের তো বিধানসভায় পাঠিয়েছি। আপনারা অন্তত চিন্তাভাবনা করুন। গিয়ে বলুন, যে সরকার যদি কাজ করতে না পরে উত্তরবঙ্গকে আলাদা করে দিক। এটা কেন্দ্রীয় শাসনের আওতায় আসুন। যেভাবে গোয়া চলছে, সেভাবে চলবে। আমাদের উন্নয়নটা হোক। আমরা উন্নয়ন চাইছি। মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি। এটা তো আমাদের কর্তব্য।’
ভারতের বিরুদ্ধে ২৯-তম ওভারে ১০০ রানে পৌঁছতে পারল বাংলাদেশ
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে চাপে বাংলাদেশ। ২৯-তম ওভারে ৫ উইকেট হারিয়ে ১০০ রানের গণ্ডি পেরোতে সক্ষম হল বাংলাদেশ।
আরজি কর কাণ্ডের তদন্ত কতদূর? রিপোর্ট চাইল আদালত
আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক খুন ও হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই।
ভারতের বিরুদ্ধে নেই ফকর জামান
রবিবার ভারতের বিরুদ্ধে খেলছেন না পাকিস্তানের ওপেনার ফকর জামান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান ফকর। এই চোটের কারণেই তিনি ছিটকে গেলেন।
এবার ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দু?
২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। তবে বদলে যাবে স্থান।
IND vs BAN Champions Trophy: টসে হার রোহিতদের, বল করতে নামছে ভারত
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত বিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
