MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • দেশের সবথেকে গরীব মুখ্যমন্ত্রী কে? ৩০ জনের তালিকায় সবথেকে শেষে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

দেশের সবথেকে গরীব মুখ্যমন্ত্রী কে? ৩০ জনের তালিকায় সবথেকে শেষে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

দেশের সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাদামাটা জীবনের মত তাঁর সম্পত্তির পরিমাণও নগণ্য। রইল তৃণমূল নেত্রীর সম্পত্তির হিসেব নিকেশ। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Dec 31 2024, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
ADR র রিপোর্ট
Image Credit : Asianet News

ADR-র রিপোর্ট

সম্প্রতি প্রকাশিত হয়েছে ADR রিপোর্ট। সেখানে বলা হয়েছে দেশের সবথেকে দরিদ্র ও ধনী মুখ্যমন্ত্রী কে। তালিকায় সবথেকে নিচে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

211
৩০ জন মুখ্যমন্ত্রী
Image Credit : Getty

৩০ জন মুখ্যমন্ত্রী

সোমবার অ্যসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস তথা এডিআর (ADR) দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর সম্পদের খতিয়ান প্রকাশ করেছে। তাতেই দেখা যাচ্ছে সবথেকে পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

311
ধনী মুখ্যমন্ত্রী
Image Credit : Asianet News

ধনী মুখ্যমন্ত্রী

২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা।

411
মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি
Image Credit : Facebook

মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি

দেশের সব মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি হল ১ হাজার ৬৩০ কোটি টাকা।

511
কোটিপতি মুখ্যমন্ত্রীর সংখ্যা
Image Credit : Getty

কোটিপতি মুখ্যমন্ত্রীর সংখ্যা

অ্যসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস তথা এডিআর (ADR)-এর রিপোর্ট অনুযায়ী দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্য ২৮ জনই কোটিপতি।

611
লাখপতি মুখ্যমন্ত্রী
Image Credit : Twitter

লাখপতি মুখ্যমন্ত্রী

অ্যসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস তথা এডিআর (ADR)-র রিপোর্ট অনুযায়ী যে দুই মুখ্যমন্ত্রীর নাম কোটিপতির তালিকায় নেই তাঁরা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

711
ওমরের সম্পত্তির পরিমাণ
Image Credit : Getty

ওমরের সম্পত্তির পরিমাণ

ওমর আব্দুল্লাহর সম্পত্তির পরিমাণে ৫৫ লক্ষ টাকা। তার থেকেও পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

811
মমতার সম্পত্তির পরিমাণ
Image Credit : facebook

মমতার সম্পত্তির পরিমাণ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা।

911
তিন মেয়াদের মুখ্যমন্ত্রী মমতা
Image Credit : Social Media

তিন মেয়াদের মুখ্যমন্ত্রী মমতা

তিন মেয়াদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরই ঘোষণা করেছিলেন তিনি সরকারের থেকে কোনও বেতন নেবেন না। নিয়মরক্ষার জন্য ১ টাকা বেতন নেন।

1011
মুখ্যমন্ত্রীদের গড় আয়
Image Credit : Getty

মুখ্যমন্ত্রীদের গড় আয়

দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পরিমাণ ৫২ কোটি ৫৯ লক্ষ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মাথা পিছু আয়ের গড় ১ লক্ষ ৮৫ হাজার ৮৫৪ টাকা। সেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লক্ষ ৬৪ হাজার ৩১০ টাকা।

1111
তালিকায় দ্বিতীয়
Image Credit : Getty

তালিকায় দ্বিতীয়

তালিকায় দ্বিতীয় নাম প্রেমা খান্ডু । তৃতীয় স্থানে র.েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
Recommended image2
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে
Recommended image3
Lakshmir Bhandar: রাজ্যে ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, কবে অ্যাকাউন্টে ঢুকবে এই বর্ধিত টাকা?
Recommended image4
বিজেপির সংকল্পপত্র কেমন হবে? গেরুয়া শিবির লিখবে না ভোটের ইস্তেহার, জানালেন শমীক
Recommended image5
ঘোর সংকটে CPM, হুমায়ূন কবীর আর নওশাদকে নিয়ে ঘরে-বাইরে সমস্যায় সেলিমরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved