MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মোদী সরকারকে কী করে সংসদে চাপে ফেলা যায়? সোমবার তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক মমতার

মোদী সরকারকে কী করে সংসদে চাপে ফেলা যায়? সোমবার তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক মমতার

 বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে সংসদে ও বাইরে সমন্বয় তৈরি করে একজোট হয়ে লড়াই করার পরামর্শ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 03 2025, 03:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বৈঠতে মমতা
Image Credit : ANI

বৈঠতে মমতা

বাদল অধিবেশনে মোদী সরকারের বিরুদ্ধে আরও সুর চাড়াতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেই কারণেই দলের সাংসদদের রণকৌশল ঠিক করে দিতে চান তিনি। তিনি নিজেও দীর্ঘ দিন সাংসদ ছিলেন। সংসদে লড়াইয়ের আঁটঘাট সবই তাঁর জানা । নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দলের বাকি সদস্যদের মধ্যে বিলি করতেই সোমবার দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। সোমবারের বৈঠকে দলের সকল সাংসদকেই উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন, তেমনই খবর তৃণমূল সূত্রের।

25
মমতার পরামর্শ?
Image Credit : Asianet News

মমতার পরামর্শ?

২১ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। চলবে ২১ অগস্ট পর্যন্ত। হাতে এখনও দিন কুড়ির মত সময় রয়েছে। সেই সময়টা সঠিকভাবে কাজে লাগাতেই দলের সাংসদদের পরামর্শ দিতে পারেন মুখ্যমন্ত্রী। চলতি বাদল অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। একদিনে বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে যেমন উত্তাল হচ্ছে সংসদ। তেমনই আলোচনা হচ্ছে অপারেশন সিঁদুর -সহ একাধিক বিষয় নিয়ে। কিন্তু চলতি অধিবেশন শুরু থেকেই তৃণমূল কংগ্রেস সরব হয়েছে ভোটার তালিকার নিবির সংশোধন নিয়ে। তৃণমূল সূত্রের খবর এই বিষে কী করে সুর আরও চড়ানো যায় ও বাকি বিরোধীদের কাছে পাওয়া যায় তারই পরামর্শ দিতে পারেন মমতা।

Related Articles

Related image1
একধাক্কায় দ্বিগুণ হল BLO-দের বেতন, ভোটার তালিকা সংশোধনের 'পুরস্কার' নির্বাচন কমিশনের
Related image2
'হুমকি দেওয়ার স্বভাব আমার বাবার ছিল না', রাহুল গান্ধীকে ধুয়ে দিলেন রোহন জেটলি
35
SIR ইস্যু
Image Credit : ANI

SIR ইস্যু

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার া আগেই ভোটার তালিকা সংশোধন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বিহারে তালিকা থেকে ইতিমধ্যেই ৬১ লক্ষের নাম বাদ গিয়েছে। তাই এই রাজ্যে যাতে এই পরিস্থিতি তৈরি না হয়, এখন থেকেই কোমর বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস। তারই নেতৃত্বে রয়েছে মমতা। তৃণমূল সূত্রের খবর ভার্চুয়াল বৈঠকে মূলত আলোচনা হতে পারে ভোটার তালিকা সংশোধন নিয়ে।

45
আক্রান্ত বাংলা ও বাঙালি
Image Credit : ANI

আক্রান্ত বাংলা ও বাঙালি

তৃণমূলের অন্য একটি সূত্র বলছে, আলোচনা হতে পারে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়েও। তৃণমূলের অভিযোগ ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা হচ্ছে। কিন্তু কেন এই হামলা - তা নিয়েও সংসদে সুর চড়াতে পারে তৃণমূল। সেই বিষয়েও কথা হতে পারে বৈঠকে।

55
 সংসদে ও বাইরে সমন্বয় তৈরি
Image Credit : Asianet News

সংসদে ও বাইরে সমন্বয় তৈরি

সূত্রের খবর বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে সংসদে ও বাইরে সমন্বয় তৈরি করে একজোট হয়ে লড়াই করার পরামর্শ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মনে করছে বিরোধীরা ঐক্যবদ্ধ হলে সংসদে মোদী সরকারকে চাপে ফেলা কোনও ভাবেই সম্ভব নয়। সবদিক খতিয়ে দেখতেই মমতা কাল নিজের দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
দেশের খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samik Bhattacharya: 'বিজেপি কমিশনের ভরসায় নি‌র্বাচন লড়তে নামেনি,' হুঙ্কার শমীকের
Recommended image2
West Bengal News: উদ্ধার প্রায় ৫০০ কোটি টাকার মদ-মাদক, অন্যান্য সামগ্রী, ভোটের আগে চাঞ্চল্য
Recommended image3
WB Phase 1 Polls 2026: রাত পোহালেই রাজ্যে ১৫২ আসনে ভোটগ্রহণ, প্রথম দফায় কোন জেলায় কারা এগিয়ে
Recommended image4
Amit Shah: 'বস্তির শহর হয়ে রয়ে গিয়েছে কলকাতা,' বাম-তৃণমূলকে তোপ অমিত শাহের
Recommended image5
Migrant Labors: মুখে 'জয় শ্রী রাম', উত্তরবঙ্গে ভোটের আগে দলে দলে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা
Related Stories
Recommended image1
একধাক্কায় দ্বিগুণ হল BLO-দের বেতন, ভোটার তালিকা সংশোধনের 'পুরস্কার' নির্বাচন কমিশনের
Recommended image2
'হুমকি দেওয়ার স্বভাব আমার বাবার ছিল না', রাহুল গান্ধীকে ধুয়ে দিলেন রোহন জেটলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved