MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
DA Hike
Nepal Flood Cash Found Under Mud
Punjab DA Hike
Howrah Bus Route Number 52 News
Nepal Flood Woman Rescued after 11 Days
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মোদীর পর এবার সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়, মাত্র ১০ দিনের ফারাকেই পাল্টা সভা

মোদীর পর এবার সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়, মাত্র ১০ দিনের ফারাকেই পাল্টা সভা

গত রবিবার সিঙ্গুরে টাটাদের মাঠে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক ১০ দিনের মাথায় সেই সিঙ্গুরেই পাল্টা সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 20 2026, 06:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
১০ দিনের মাথায় সভা
Image Credit : Asianet News

১০ দিনের মাথায় সভা

গত রবিবার সিঙ্গুরে টাটাদের মাঠে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক ১০ দিনের মাথায় সেই সিঙ্গুরেই পাল্টা সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি রাজ্যের উপভোক্তাদের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধে তুলে দেবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সিঙ্গুরে মমতার সভা
Image Credit : ANI

সিঙ্গুরে মমতার সভা

আগামী ২৮ জানুয়ারি বুধবার সিঙ্গুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই তিনি প্রশাসনিক বৈঠক করবেন। নবান্ন সূত্রের খবর, ১৬ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের স পাকা বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

Related Articles

Related image1
SIR শুনানিতে কলকাতার নির্বাচন কমিশনের অফিসে শামি, বেরিয়ে কী কী বললেন তিনি
Related image2
মামলা লড়তে ৬৫ কোটি খরচ! DA দিতে রাজি নয়, RTI রিপোর্টই হাতিয়ার সরকারি কর্মীদের
35
মোদীর সভা
Image Credit : Asianet News

মোদীর সভা

গত রবিবার সিঙ্গুরে জোড়া কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমে তিনি প্রশাসনিক সভা করেন। তাঁর পরে জনসভায় বক্তৃতা দেন। সভা থেকে রাজ্যের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে রাজনৈতিক মঞ্চ থেকে সরাসরি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।

45
তৃণমূলের দাবি
Image Credit : Asianet News

তৃণমূলের দাবি

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পাল্টা সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্দরে জল্পনা সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বার্তাও দিতে পারেন। মোদীর সঙ্গে বিজেপিকেও নিশানা করতে পারেন মমতা। মোদী সিঙ্গুরের সভা থেকে কোনও শিল্পের বার্তা দেননি। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্য়ায় কী করেন।

55
তৃণমূলের অন্দরের খবর
Image Credit : ANI

তৃণমূলের অন্দরের খবর

হুগলি জেলা তৃণমূল সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সভার পরেই সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে দলীয় নেতা কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছিল। পরে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে জানান হয়, প্রশাসনিক সভার জন্য ২৮ ডিসেম্বর সময় দিয়ছেন মমতা। সেই মতই প্রশাসনিক স্তরে ও দলীয় স্তরের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
নরেন্দ্র মোদী
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nabanna New Holidays List: পুজোর আগেই বাংলায় অতিরিক্ত ছুটি, অক্টোবরে বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস
Recommended image2
Annapurna Yojana: পুজোর আগেই সুযোগ! বাতিলরা কবে থেকে করতে পারবেন আবেদন? অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া বিজ্ঞপ্তি
Recommended image3
Today’s News in Bengali Live: North India Floods - ক্রমশ ডুবছে বিহার-উত্তরপ্রদেশ, জলস্তর বিপদসীমার ওপরে! ফের ভারী বৃষ্টির সতর্কতা
Recommended image4
Cal HC On Mahua Moitra: বিতর্কিত মন্তব্যে আদালতে স্বস্তিতে তৃণমূল সাংসদ, খারিজ মহুয়া মৈত্রের মামলা
Recommended image5
WB Today Weather: নিম্নচাপের প্রভাবে মঙ্গলেও ভারী বৃষ্টির পূর্বাভাস, বেলা বাড়তেই ভাসবে দক্ষিণবঙ্গ
Related Stories
Recommended image1
SIR শুনানিতে কলকাতার নির্বাচন কমিশনের অফিসে শামি, বেরিয়ে কী কী বললেন তিনি
Recommended image2
মামলা লড়তে ৬৫ কোটি খরচ! DA দিতে রাজি নয়, RTI রিপোর্টই হাতিয়ার সরকারি কর্মীদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved